Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পূর্ব ভারতে এটাই প্রথম, ‘ডাবল সুইচ’ হার্ট সার্জারি হল কলকাতায়, প্রাণে বাঁচল ৬ বছরের শিশু

পূর্ব ভারতের ইতিহাসে প্রথমবার, অত্যন্ত জটিল ও দুর্লভ এক হার্ট সার্জারিতে সফল হলেন কলকাতার বিএম বিড়লা হার্ট হাসপাতালের চিকিৎসকরা।

পূর্ব ভারতে এটাই প্রথম, ‘ডাবল সুইচ’ হার্ট সার্জারি হল কলকাতায়, প্রাণে বাঁচল ৬ বছরের শিশু

ঋষভ ভকত

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 May 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতের ইতিহাসে প্রথমবার, অত্যন্ত জটিল ও দুর্লভ এক হার্ট সার্জারিতে সফল হলেন কলকাতার বিএম বিড়লা হার্ট হাসপাতালের চিকিৎসকরা। নতুন জীবন ফিরে পেল পশ্চিমবঙ্গের এক ছয় বছরের শিশু ঋষভ ভকত। জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত এই শিশুর সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে বাংলা জুড়ে জটিল হার্ট সার্জারির ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হল।

জানা গিয়েছে, শিশুটি বিরল প্রকারের জন্মগত হৃদরোগে ভুগছিল— যার নাম কনজেনিটালি কারেকটেড ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ (cc-TGA)। এতে হৃদযন্ত্রের ভিতরের রক্ত চলাচলের পথ পুরো উল্টো হয়ে যায়। পাশাপাশি তার হার্টে ফুটো ছিল, ভালভে লিক হচ্ছিল, ও ছিল পালমোনারি স্টেনোসিস।

শিশুটি এক বছর বয়সে প্রথম রোগ ধরা পড়লেও আর্থিক সমস্যার কারণে এতদিন চিকিৎসা হয়নি। অবশেষে শ্বাসকষ্ট ও শরীরে অক্সিজেন কমে যাওয়ায়, শিশুটিকে কলকাতার বিএম বিড়লা হার্ট হাসপাতালে আনা হয়। এখানে তার চিকিৎসা শুরু করেন ডঃ শ্যামজিত সমাদ্দার ও ডঃ কুন্তল রায় চৌধুরি।

রোগের জটিলতা যত বাড়তে থাকে, চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ‘ডাবল সুইচ সার্জারি’ করার—যা দেশের মধ্যেও অত্যন্ত বিরল। ‘সেনিং’ এবং ‘রাস্তেলি’ পদ্ধতির সঙ্গে সম্পন্ন এই অস্ত্রোপচার চলে টানা ৮ ঘণ্টা। এর মধ্যে ৪.৫ ঘণ্টা শিশুর হৃদয় সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং দেহে রক্তচলাচল চলে বাইপাস মেশিনে।

অস্ত্রোপচারের পরে শিশুটি এখন অনেকটাই সুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে সে। চিকিৎসকদের কথায়, এটি শুধুমাত্র একক সাফল্য নয়, বরং পূর্ব ভারতে এটি প্রথম। ডঃ কুন্তল রায় চৌধুরি বলেন, “এ ধরনের অপারেশন ভারতে হাতে গোনা কয়েকটি হয়েছে। এবার কলকাতাতেই এমন একটি সফল অস্ত্রোপচার সম্ভব হল। এখন আর জটিল হার্টের চিকিৎসার জন্য বিদেশ বা দেশের অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই।”

শিশুটির পরিবার জানিয়েছে, তারা এই সাফল্যে যেমন খুশি, তেমনি কৃতজ্ঞ চিকিৎসকদের প্রতি। এই সাফল্যের ফলে আরও অনেক পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।


```