Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের কথা ভেবে বাজারে এল নতুন বার্বি ডল, হাতে রযেছে গ্লুকোজ মনিটর

টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের কথা ভেবে বিশেষ বার্বি পুতুল আনল জনপ্রিয় খেলনা সংস্থা ম্যাটেল। এটিই প্রথমবার এমন কোনও বার্বি তৈরি হল। 

ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের কথা ভেবে বাজারে এল নতুন বার্বি ডল, হাতে রযেছে গ্লুকোজ মনিটর

বার্বি পুতুল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 9 July 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের কথা ভেবে বিশেষ বার্বি পুতুল আনল জনপ্রিয় খেলনা সংস্থা ম্যাটেল। এটিই প্রথমবার এমন কোনও বার্বি তৈরি হল। ২০২৫ সালের ‘বার্বি ফ্যাশনিস্তাস’ সিরিজে এই নতুন পুতুলটি যুক্ত হয়েছে। পুতুলটির হাতে রয়েছে গ্লুকোজ মনিটর আর কোমরে ইনসুলিন পাম্প। পোশাকেও রাখা হয়েছে ডায়াবেটিস সচেতনতার প্রতীক—নীল রঙের পোলকা ডট জামা ও স্কার্ট।

ম্যাটেলের তরফে বার্বি বিভাগের প্রধান ক্রিস্টা বার্গার বলেন, “সব শিশু যাতে নিজেদের প্রতিনিধিত্ব খুঁজে পায় পুতুলের মধ্যে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।” এই পুতুল তৈরি করতে ম্যাটেল সহযোগিতা করেছে Breakthrough T1D নামে একটি সংস্থার সঙ্গে, যারা টাইপ ১ ডায়াবেটিস নিয়ে কাজ করে।

Breakthrough T1D সংস্থার CEO অ্যারন কোয়ালস্কি নিজেও দীর্ঘদিন ধরে টাইপ ১ ডায়াবেটিসে ভুগছেন। মাত্র ১৩ বছর বয়সে তাঁর শরীরে এই অসুখ ধরা পড়ে। তাই এই নতুন বার্বি পুতুল তৈরি করতে পেরে তিনি ভীষণ খুশি। অ্যারন বলেন, “যে অসুখ বহু পরিবারের জীবনের অংশ, তার বিষয়ে সচেতনতা বাড়াতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুতুল সেই সচেতনতারই প্রতীক। এটি শিশুদের কাছে এক ইতিবাচক বার্তা দেবে যে, তারা একা নয়।”

এই পুতুলকে ঘিরে আরও বড় পদক্ষেপ নিয়েছে বার্বি। টাইপ ১ ডায়াবেটিস সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতে দু’জন পরিচিত ব্যক্তিত্বকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। এঁরা হলেন মডেল লিলা মস ও ফিটনেস বিশেষজ্ঞ রবিন আরজ়ন।

দু’জনেই ছোটবেলা থেকেই টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। তা সত্ত্বেও তাঁরা নিজেদের পেশায় সফলভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন অনুষ্ঠানে বহুদিন ধরেই তাঁরা এই অসুখ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এবার বার্বির সঙ্গে যুক্ত হয়ে আরও বড় মঞ্চে তাঁদের সেই বার্তা পৌঁছে দিতে চলেছেন তাঁরা।


```