Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

করলা খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৫টি খাবার, নাহলে হতে পারে হিতে বিপরীত

যাঁরা নিয়মিত করলা খান, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকে, হজমশক্তিও বাড়ে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু এই উপকারি সবজিটিকে (Vegetable) ভুল খাবারের সঙ্গে খেলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। 

করলা খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৫টি খাবার, নাহলে হতে পারে হিতে বিপরীত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 July 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: করলা অনেকেই খেতে পারেন না এর তেঁতো স্বাদের কারণে, তবে এই সবজির উপকারিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না। করলায় (Bitter Gourd Side effects) রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, ভিটামিন বি এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যাঁরা নিয়মিত করলা খান, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকে, হজমশক্তিও বাড়ে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু এই উপকারি সবজিটিকে (Vegetable) ভুল খাবারের সঙ্গে খেলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। নিজের অজান্তেই ডেকে আনবেন বড় বিপদ।

জেনে নিন, করলা  (Bitter Gourd Side effects) খাওয়ার ঠিক পরেই কোন কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত-

  • দুধ
    করলার পর দুধ খাওয়া একেবারেই ঠিক নয়। এতে পেটের সমস্যা হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি বা পেটব্যথার মতো সমস্যায় পড়তে পারেন আপনি।
  • মুলো
    করলার তরকারি বা করলা ভাজা খাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে মুলোর কোনও পদ খাওয়া হয় তাহলে গলা জ্বালা, অ্যাসিডিটি, এমনকি বমিভাব পর্যন্ত দেখা দিতে পারে।
  • দই
    অনেকে করলা দিয়ে ভাত খাওয়ার পরই একটু দই খেতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস একেবারেই ত্যাগ করা উচিত। করলার সঙ্গে বা খাওয়ার পর দই খেলে হজমে গোলমাল হতে পারে।
  • ঢ্যাঁড়শ
    করলা খাওয়ার পরে ঢ্যাঁড়শ খাওয়ার অভ্যাস থাকলে হজমের সমস্যা হতে পারে। পেটে ব্যথা, বমি ভাব, গ্যাসের সমস্যাও হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
  • আম
    করলা খাওয়ার পরপরই আম খেলে অনেকেই অ্যাসিডিটির শিকার হন। এছাড়া বুক জ্বালা, গলা জ্বালা এমনকি মাথাব্যথাও হতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা।

```