Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Best Homestays in Rishop: পাহাড়ি গ্রামে মেঘেদের খেলা, ঝিঁঝিঁদের গল্প! ঘুরে আসুন রিশপ

রিশপে গেলে ভোরে ঘুম ভাঙবে কাঞ্চনজঙ্ঘার কোলে, সবুজ উপত্যকা, টিফিন দারা ট্রেক আর সুলভ হোমস্টের খোঁজ, রইল ওয়ালে।

Best Homestays in Rishop: পাহাড়ি গ্রামে মেঘেদের খেলা, ঝিঁঝিঁদের গল্প! ঘুরে আসুন রিশপ

রিশপ

গার্গী দাস

শেষ আপডেট: 29 November 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়চূড়া থেকে সূর্যোদয় (sunrise) বা সূর্যাস্ত (sunset) দেখার স্বপ্ন অনেকেরই থাকে। সেই ইচ্ছা পূরণ করছে উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম রিশপ। সবুজ উপত্যকা (valley), শান্ত পরিবেশ আর নৈসর্গিক সৌন্দর্যের জন্য বহুদিন ধরেই এই জায়গা জনপ্রিয়। সান্দাকফুর পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম ভিউপয়েন্ট টিফিন দারা (Tiffin Dara) রয়েছে এই রিশপের কাছেই। ভোরের আলোয় বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) অপূর্ব রূপ দেখার জন্য যেকোনও সিজনে পর্যটকরা রিশপে ছুটে যান (Best Homestays in Rishop)।

রিশপ উপত্যকার নীচে নেওড়া ভ্যালি (Neora Valley) রয়েছে। রাতভর জমা কুয়াশা যখন প্রথম সূর্যের আলোয় আলোকিত হয়, তখন পাহাড়জোড়া যে পরিবেশ তৈরি হয়, তার জন্যই রিশপের আলাদা খ্যাতি (Travel to Rishop)। এখানকার মূল আকর্ষণ টিফিন দারা ভিউপয়েন্ট, জঙ্গলপথে ছোট ট্রেক (jungle trail trek) করে উঠলেই দেখা মিলবে সূর্যোদয় বা সূর্যাস্তের মনোরম দৃশ্য।

কীভাবে পৌঁছবেন?

ট্রেনে (train) গেলে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে সোজা সুমো গাড়িতে রিশপ। অনেকেই প্রথমে লাভা (Lava) পৌঁছে, তারপর ১২ কিমি পথ গাড়িতে রিশপে ঢোকেন। বিমানে (flight) গেলে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) সবচেয়ে কাছে, সেখান থেকে ১৯৭ কিমি দূরের রিশপে ট্যাক্সি বা সরকারি বাসে যাওয়া যায়। শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড (Tenzing Norgey Bus Stand) থেকেও রিশপের বাস মিলবে।

পৌঁছে তো যাবে সহজেই, থাকবেন কোথায়! (Best Homestays in Rishop)

নেওরা ভ্যালি রিট্রিট (Neora Valley Retreat), রিশপ

ঘরভাড়া শুরু ১৮৯৬ টাকা থেকে। মোট ৭টি কটেজ (cottage) রয়েছে। অধিকাংশ ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। মেক মাই ট্রিপে (MakeMyTrip) ফ্রি ক্যানসেলেশনের সুবিধা আছে। হোটেলের নিজস্ব রেস্তরাঁয় খাবার পাওয়া যায়। ট্রেন বা প্লেনে গেলে নির্দিষ্ট পয়েন্ট থেকে পিক-আপ ও ড্রপ (pick-up & drop) সুবিধা দেওয়া হয়।

হিমালয়ান উইংস (Himalayan Wings), রিশপ

ঘরভাড়া ২৬৯১ টাকা থেকে শুরু। প্রতিটি ঘর দু’জনের জন্য। এখান থেকে স্পষ্ট দেখা যায় স্লিপিং বুদ্ধা রেঞ্জ (Sleeping Buddha Range)। ঘর সংখ্যা কম, তাই নিরিবিলিতে থাকতে চাইলে এটি ভাল বিকল্প।

ইয়াংকে ভিলেজ রিট্রিট (Yankee Village Retreat), রিশপ

রিশপের কেন্দ্রস্থলে অবস্থিত ছোট, শান্ত হোটেল। স্থানীয় পরিবার চালায়। আতিথেয়তা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। ঘরভাড়া শুরু ১৯০৭ টাকা থেকে, ট্যাক্স অতিরিক্ত।

পিওরএক্সপি রিশপ রিজয় হোমস্টে (PUREXP Rishop Rejoy Homestay)

আপার রিশপে অবস্থিত নিরিবিলি হোমস্টে (Best Homestays in Rishop)। পাইন বন (pine forest) দিয়ে ঘেরা। প্রতিটি কটেজই কাঠের তৈরি। ঘর থেকে দেখা যায় সূর্যোদয়। বারান্দায় বসে সময় কাটানো বা রাতে বনফায়ার (bonfire), সবই সম্ভব। ঘরভাড়া ৮৩৩ টাকা থেকে (ট্যাক্স অতিরিক্ত) শুরু হচ্ছে এখানে। খাওয়াদাওয়া-সহ থাকা ওই টাকার মধ্যেই।

বোমজানস ধীম (Bomzan's Dhim), রিশপ

পেট-ফ্রেন্ডলি (pet-friendly homestay) হোমস্টে। রিশপের যে-কোনও দর্শনার্থী পোষ্য নিয়ে থাকতে পারেন। ফ্রি ওয়াই-ফাই, বারবিকিউ (barbecue), আউটডোর ডাইনিং এরিয়া, ফ্রি টয়লেট্রিজ, ইলেকট্রিক কেটল-সহ আধুনিক সুবিধা রয়েছে। পাকইয়ং বিমানবন্দর (Pakyong Airport) থেকে দূরত্ব ৬৬ কিমি। রিসেপশনে ইংরেজি ও হিন্দিতে পরিষেবা পাওয়া যায়। বুকিং ডটকম (Booking.com)-এর তথ্য অনুযায়ী, ঘরভাড়া প্রতিদিন ২৫০০ টাকা, ট্যাক্স ছাড়া।

রিশপে প্রকৃতির নিজের মতো করে বেড়ে ওঠা, কাঞ্চনজঙ্ঘা, আকাশে রঙের খেলা আপনাকে অবাক করবেই। ট্রিপ করবে স্মরণীয়।


```