সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় রয়েছে, বয়স্করাও যেতে পারেন সহজেই।

লেপচা জগৎ
শেষ আপডেট: 26 November 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: ঘুম থেকে দার্জিলিং ৮ কিলোমিটার। তবে সে দিকে না গিয়ে ঘুম থেকে মিরিকের রাস্তায় ৮ কিলোমিটার এগোলেই মিলবে পাইনের ঘন সারি। সেগুলোর মধ্যে মেঘ মাঝেমধ্যেই লুকোচুরি খেলে। জায়গাটির নাম লেপচা জগৎ (Best Homestays in Lepchajagat)। লেপচা জনগোষ্ঠী প্রভাবিত ছোট এক জনপদ। শান্ত, নিরিবিলি জায়গা পছন্দ করেন, এমন পর্যটকদের বড় প্রিয় (Travel)।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় রয়েছে, বয়স্করাও যেতে পারেন সহজেই। হাতে ২-৩ দিন থাকলে, দার্জিলিঙের কোলাহল পছন্দ না হলে আপনিও পৌঁছে যেতে পারেন। শিলিগুড়ি থেকে গাড়ি পাওয়া যায়।
এবার লেপচা জগতে তো গেলেন, পাইনের (Pine Forest) ফাঁকে মেঘেদের খেলা দেখবেন এমন ঘর কোথায়? হদিশ দেবে দ্য ওয়াল (Best Homestays in Lepchajagat)। পকেটে যদি ১০ হাজার টাকা থাকে, তাহলে খুব সহজেই হোমস্টে পেয়ে যাবেন। সাধারণত এখানে থাকা-খাওয়া নিয়ে প্রতিদিন হিসেবে টাকা নেওয়া হয়। সঙ্গে জিএসটি আলাদা করে যোগ হয়।
লেপচা জগৎ (Best Homestays in Lepchajagat) গেলে আপনার প্রথম পছন্দ হতে পারে পাখরিন হোমস্টে। এটি প্রিমিয়াম প্রপার্টি, থাকা-খাওয়া ৩০০০ টাকা লেগে যেতে পারে প্রতিজন, প্রতিদিন। আগে থেকে ফোনে যোগাযোগ করে যেতে পারেন।
দুমফু হোমস্টে
লেপচা জগৎ থেকে ২.২ কিলোমিটার দূরে। লেপচা জগতের (Lepchajagat) মধ্যেই পড়ছে। মেক মাই ট্রিপের ওয়েবসাইট বলছে, ১৩২০ টাকা থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি একদিনের খরচ। এখানকার ভিউ অসাধারণ।
এন ভি অঞ্জলি হোমস্টে
আগোডা বলছে, ১১৫৩ টাকা থেকে শুরু এখানে থাকা-খাওয়া। লেপচা জগৎ (Best Homestays in Lepchajagat) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
নোরাং হোমস্টে
২০১২ টাকা থেকে শুরু জনপ্রতি একদিন থাকা-খাওয়া। লেপচা জগৎ থেকে এটিও মাত্র কয়েক কিলোমিটার দূরে।
ভামোস্ট্রেইল লেপচা জগৎ
প্রিমিয়াম প্রপার্টি, ২২৬৩ টাকা প্রতিদিন থাকা-খাওয়ার খরচ। লেপচা জগতের (Travel to Lepchajagat)একদম কাছে, ভিউ অসাধারণ।
আগে থেকে বুক করে গেলে কোনও ঘর পেতে সমস্যা হবে না। ফলে প্ল্যান করুন, বুক করুন, বেরিয়ে পড়ুন।