Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Best Homestays in Sittong: সিটং যাওয়ার প্ল্যান করছেন? থাকা-খাওয়ার ঠিকানা রইল ওয়ালে

সিটং ঘুরতে যাচ্ছেন? কোথায় থাকবেন, কোথায় ভাল খাবার পাবেন, সব মিলিয়ে সিটংয়ের সেরা থাকার ও খাওয়ার ঠিকানার তালিকা রইল এক ঝলকে।

Best Homestays in Sittong: সিটং যাওয়ার প্ল্যান করছেন? থাকা-খাওয়ার ঠিকানা রইল ওয়ালে

সিটং

গার্গী দাস

শেষ আপডেট: 25 November 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: শীত-গ্রীষ্ণ-বর্ষা বাঙালি মানেই দিপুদা। আর হাতের কাছে যখন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড় আছে, তখন রাজ্যের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। পাহাড়ের প্রসঙ্গ উঠলে দার্জিলিং তালিকায় প্রথমে থাকে (Best Homestays in Sittong)।

আজকাল ম্যাল বাদেও সেখানকার অফবিট জায়গাগুলোও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন দার্জিলিং জেলার সিটং (Sittong)। হাতে খুব কম সময় থাকলেও সিটং পৌঁছে যেতে পারেন যেকেউ। নিউ জলপাইগুড়ি থেকে খুব বেশি সময় লাগে না, উচ্চতাও তুলনামূলকভাবে কম। তাই বয়স্কদের বা শারীরিক সমস্যা রয়েছে এমন মানুষজনের কোনও অসুবিধা হয় না।

অনেকেরই প্রশ্ন থাকে সিটং গেলে মোটামুটি কত খরচ হতে পারে, কোথায় থাকা যেতে পারে। সেইসব তথ্য নিয়েই হাজির হল দ্য ওয়াল। 

হাতে ৩ দিন সময় থাকলে, কমলালেবুর রাজ্যে পৌঁছে যেতে পারেন। সামনে বিস্তৃত আকাশ আর পাহাড়, সঙ্গে গাছ ভরা লেবু, মন ভাল হবেই।

এবার গেলে কোথায় থাকবেন (Homestays in Sittong)?

সিটং এখন খুবই জনপ্রিয় ফলে থাকার অপশন প্রচুর (Best Homestays in Sittong)। মূলত হোমস্টেই বেশি এখানে। ফলে থাকা-খাওয়া নিয়ে খরচ ধরা হয়। সিটং এলে থাকতে পারেন বিশেষ হোমস্টেতে (Bisesh Homestay)। এটি সিটংয়ের সবচেয়ে প্রথম হোমস্টে, অন্যতম জনপ্রিয়ও। প্রচুর ডিলাক্স ও সুপার ডিলাক্স রুম রয়েছে। ৪ বেলা খাওয়া ও থাকা নিয়ে জনপ্রতি খরচ পড়বে ১৫০০ থেকে ১৮০০ টাকা।  পরিষেবা অনুযায়ী খরচ বাড়তে পারে। জিএসটি অতিরিক্ত।

পাইন ট্রি হোমস্টে

এটিও সিটংয়ের অন্যতম জনপ্রিয় হোমস্টে (Pine Tree Homestay)। এখানে চারবেলা খাওয়া দিয়ে ডিলাক্স ক্যাটেগরিতে থাকার খরচ পড়বে জনপ্রিয় ১৫০০ থেকে ১৬০০টাকা প্রতিদিন। এখানে বন ফায়ারের সুবিধা পাওয়া যাবে।

রিষান কটেজেস হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট

ঘালয়তার রক গার্ডেনে রয়েছে এই হোমস্টে (Rishaan Cottages home stay and Restaurant)। ওয়াইফাই, পার্কিংয়ের সুবিধা রয়েছে ফলে যেকেউ চাইলে এখানে থেকে কাজও করতে পারেন। হোমস্টে দাবি করে হিমালয় ভিউ ও কমলালেবু বাগান দেখা এখান থেকে খুবই সহজ। খরচা ১৩০০ থেকে ১৫০০ টাকা প্রতিদিন।

পূজান হোমস্টে (Pujan Homestay)

গুগলে ৪.৭ রেটিং। খরচা আগেরগুলোর মতোই। এখানকার যেকোনও রুম থেকে সামনে অসাধারণ ভিউ দেখা যেতে পারে। গাছ-পাখির ডাককে সঙ্গে নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই হোমস্টেতে পৌঁছে যেতে পারেন।

কোপা হোমস্টে

আপার সিটংয়ে বিশেষ হোমস্টের পাশেই রয়েছে কোপা হোমস্টে (KOPPA Homestay)। সিটং গেলে এখানেও থাকতে পারেন। খরচা মোটামুটি সমানই। এখানেও চার বেলার খাবার পাওয়া যায়।


```