Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Best Homestays in Pelling: পেলিং যাচ্ছেন? দর্শনীয় স্থান থেকে বাজেট হোমস্টে, লিস্ট রইল ওয়ালে

পেলিং যাচ্ছেন কিন্তু কোথায় থাকবেন বুঝে উঠতে পারছেন না? পেলিংয়ের সেরা বাজেট হোমস্টে, দর্শনীয় স্থান ও ভ্রমণের হদিস রইল দ্য ওয়ালে।

Best Homestays in Pelling: পেলিং যাচ্ছেন?  দর্শনীয় স্থান থেকে বাজেট হোমস্টে, লিস্ট রইল ওয়ালে

পেলিং

গার্গী দাস

শেষ আপডেট: 27 November 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, যদি সিকিমের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় সময় কাটানোর সুযোগ থাকে, তবে তা মনে আলাদা জায়গা করে নেবে তা বলা বাহুল্য। সিকিমের লোকেশনগুলি দুর্দান্ত (Travel to Sikkim)। তাই তো গোটা বিশ্ব থেকে পর্যটকরা দার্জিলিংয়ের সঙ্গে সিকিমের অপরূপ দৃশ্য চাক্ষুষ করতে ছুটে যান (Best Homestays in Pelling)।

সিকিম বলতেই আজকাল লোকজন উত্তর সিকিম বা গ্যাংটককে তালিকার প্রথমে রাখে। কিন্তু একদিকে পাইন বন, স্কাইওয়াক, বিখ্যাত মনাস্ট্রি এবং অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করতে চাইলে পৌঁছে যেতে পারেন পেলিং (Pelling Tourism)।

পেমায়াংটসে মঠ, আর শহরের নিরিবিলি পরিবেশ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে। দুর্দান্ত লোকেশনে কয়েকটা দিন জাস্ট ফাটাফাটি কাটতে পারে। সিকিমে ঘুরতে খরচা উত্তরবঙ্গের মতোই পড়ে। হাতে ১০ হাজার টাকা থাকলে আপনি ৩-৪ দিন আরামসে কাটিয়ে দিতে পারেন। গাড়ি সেক্ষেত্রে শেয়ারে নিতে হবে। মাথায় রাখতে হবে, সিকিমে শুধুমাত্র সিকিমের রেজিস্টার্ড গাড়িই চলে। বাইরের গাড়ি পারমিট পায় না। এবার এখানে গেলে কোথায় থাকবেন? (Best Homestays in Pelling) দ্য ওয়ালে রইল হদিস।

স্প্রিংহিল ফার্মস্টেড, পেলিং (Springhill Farmstead Pelling)

এই হোমস্টে একেবারে পেলিংয়ের বুকে (Best Homestays in Pelling)। থাকা ও চারবেলার খাওয়া নিয়ে জনপ্রতি খরচ শুরু ২১১৯ টাকা থেকে। তিনরকমের রুম পাওয়া যাবে, পরিষেবা অনুযায়ী দাম আলাদা আলাদা। চেক ইন করা যাবে সকাল ১০ টায় আর চেকআউট সকাল ৮টায়।

হোটেল রেড চেরি (Hotel Red Cherry Pelling)

মেক মাই ট্রিপ বলছে, ১৫৮০ টাকা প্রতিদিন খরচ একজনের। পাইন ভিউ বেডরুম পাওয়া যাবে। ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেকেউ আগে থেকে বুক করে নিজের গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারেন। সংস্থা দাবি করছে, পাইন ভিউর পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমও রয়েছে (Best Homestays in Pelling)।

দ্য ব্লু হাউজ হোমস্টে, পেলিং (The Blue House, Pelling)

লোয়ার পেলিংয়ে এই হোমস্টে রয়েছে (Best Homestays in Pelling)। যারা এই এলাকায় থাকতে চান, এই হোমস্টে বেছে নিতে পারেন। ২৪১৩ টাকা প্রতিদিন খরচ হবে একজনের থাকা-খাওয়া নিয়ে।

স্কাই ভিউ হোমস্টে, পেলিং (Sky view homestay pelling)

পেলিং-এর স্কাই ভিউ হোমস্টেতে রয়েছে ফ্রি ওয়াই-ফাই ও ফ্রি প্রাইভেট পার্কিং-সহ থাকার ব্যবস্থা। এই হোমস্টে-টির সঙ্গে রয়েছে একটি সুন্দর বাগান ও বারও (Best Homestays in Pelling)। ২৪৯৯ টাকা প্রতিদিন খরচা হতে পারে একজনের। আগোদা, বুকিংস ডট কম, মেক মাই ট্রিপ-সহ আরও একাধিক সাইট থেকে বুক করতে পারেন। দাম কমতে-বাড়তে পারে, উপলব্ধতা অনুযায়ী।

ওদেসেইস দারাপ ইকো রিট্রিট (Odyssey's Darap Eco Retreat, Pelling)

খুবই জনপ্রিয় হোমস্টে পেলিংয়ের। ২১৪১ টাকা প্রতিদিন খরচ হতে পারে একজনের থাকা-খাওয়া নিয়ে। এখানেও ওয়াইফাই, গরম জল, খাবার সুব্যবস্থা রয়েছে। গুগলে রিভিউ ৫ ফলে তা দেখেও নিতে পারেন যাওয়ার আগে। এখানেও বাগান, ব্যালকনি ইত্যাদি রয়েছে। 


```