ভারতে রেডমি আনল নতুন 15C 5G স্মার্টফোন। স্লিক ডিজাইন, বড় ডিসপ্লে-সহ একাধিক ফিচার থাকছে এতে।

রেডমি 15C 5G
শেষ আপডেট: 7 December 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: Xiaomi India আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এল REDMI 15C 5G। ১৭.৫৩ সেন্টিমিটারের বড় ডিসপ্লে এবং বিরাট ব্যাটারি ব্যাকআপ-সহ দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে এই ফোন। কাজ এবং বিনোদন, দু’দিকেই সাবলীলভাবে সামলানো যাবে।
লঞ্চ ইভেন্টে রেডমি মার্কেটিং-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর রিতিজ খান্না জানান, আধুনিক প্রযুক্তিকে আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। Redmi 15C সেই প্রতিশ্রুতিরই অংশ। আধুনিক ডিজাইন এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফিচার-সব কিছুই সুলভ মূল্যে দেওয়া হবে।
রেডমি মার্কেটিং-এর সিনিয়র ম্যানেজার চিরাগ বেদাং বলেন, “Redmi 15C-তে আমরা ঠিক সেই জিনিসগুলিই রেখেছি, যা ব্যবহারকারীরা আসলে চান। ফাস্ট পারফরম্যান্স, স্টাইল আর ক্যামেরা। এই প্রত্যেকটা জিনিসকে এখানে গুরুত্ব দেওয়া হবে।”
এদিকে Xiaomi India–র চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা বলেন, “বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ‘রয়াল ডিজাইন’—এ তিনের সমন্বয়ে আমরা এমন একটি ফোন বানাতে চেয়েছি, যা হাতের মুঠোয় সহজেই ব্যবহারযোগ্য লাগে। ভবিষ্যতেও আমরা ব্যবহারকারীদের চাহিদাকে কেন্দ্র করেই রেডমির অভিজ্ঞতা তৈরি করব।”
কী কী থাকছে এই ফোনে?
REDMI 15C 5G-তে রয়েছে 3D কোয়াড-কার্ভড ব্যাক, যা গ্রিপকে আরও আরামদায়ক করে তোলে। ফোনের ক্যামেরা মডিউলে ব্যবহার করা হয়েছে ‘ফ্লোটিং ক্রেটার ডিজাইন’। পাওয়া যাবে তিনটি রঙে, মুনলাইট ব্লু, ডাস্ক পার্পল এবং মিডনাইট ব্ল্যাক। বিশেষ করে মুনলাইট ব্লু ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল-কালার ম্যাগনেটিক ইঙ্ক প্রযুক্তি।
ডিসপ্লেতে রয়েছে
হ্যান্ডসেটটিতে আছে
চার্জিং-এ রয়েছে
ফোনটি চালিত
এছাড়াও রয়েছে-
মূল্য ও ভ্যারিয়েন্ট
Xiaomi ঘোষণা করেছে তিনটি ভ্যারিয়েন্ট-
চাহিদা, দাম ও ফিচার, সব মিলিয়ে REDMI 15C 5G বাজেট-সেগমেন্টে প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে চলেছে।