Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

নতুন স্মার্টফোন কিনলেই পুরনোটি বাতিল? টাকা বাঁচবে এমন অনেক কাজে ব্যবহার করতে পারেন, রইল টিপস

পুরনো স্মার্টফোনে অল্প কিছু সেটিংস ও অ্যাপ ইনস্টল (how to reuse old smartphone) করলেই ডিভাইসটিকে আবার কাজে লাগানো যায়, সম্পূর্ণ নতুন ভূমিকায়।

নতুন স্মার্টফোন কিনলেই পুরনোটি বাতিল? টাকা বাঁচবে এমন অনেক কাজে ব্যবহার করতে পারেন, রইল টিপস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 December 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোনের মার্কেটে প্রতি বছর আরও ভাল, আরও লোভনীয় অফার আসতেই থাকে। কিন্তু পুরনো ফোন মানেই যে তাকে ড্রয়ারের কোণে ফেলে রাখতে হবে, এমনটা একেবারেই নয় (old smartphone uses)। সিম কার্ড না থাকলেও, শুধু ওয়াই-ফাই থাকলেই পুরনো আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসকে নানা কাজে ব্যবহার করা যায় (repurpose old phone)। PCMag-এর পরামর্শ অনুযায়ী, আপনার অব্যবহৃত ফোনটিকে ফের কাজে লাগানোর ছ’টি সহজ কিন্তু সত্যিই কার্যকর উপায় (gadget tips) রইল -

১) নিজেই বানিয়ে নিন সিকিউরিটি ক্যামেরা

বাড়িতে নজরদারির জন্য আলাদা ক্যামেরা না কিনলেও চলবে (DIY security camera tricks)। পুরনো ফোনে একটি সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন, একই অ্যাপ আপনার বর্তমান ফোনেও রাখুন। পুরনো ফোনটিকে পছন্দসই জায়গায় বসিয়ে দিন, আর চার্জারে লাগিয়ে রাখুন। সাধারণ একটি কার-মাউন্টও যথেষ্ট। এরপর আপনার বর্তমান ব্যবহারের ফোন থেকেই বাড়ির লাইভ ফিড দেখে নিতে পারবেন।

২) পুরনো ফোনই হয়ে উঠতে পারে ওয়্যারলেস ওয়েবক্যাম

কম্পিউটারের জন্য আলাদা ওয়েবক্যাম নেই? ল্যাপটপের ক্যামেরা ভাল কাজ করছে না? DroidCam বা Camo-এর মতো অ্যাপ পুরনো ফোনকে সহজেই ওয়্যারলেস ওয়েবক্যামে বদলে দিতে পারে (convert smartphone to webcam)। ফোন ও কম্পিউটারে অ্যাপ ইনস্টল করে লিংক করুন। ব্যস, ভিডিও কলে এইচডি মানের ছবি পেয়ে যাবেন।

৩) বেডসাইড অ্যালার্ম ক্লক হিসেবেও দারুণ

পুরনো ফোনকে বানিয়ে ফেলুন অ্যালার্ম ক্লক। প্রয়োজনমতো অ্যালার্ম সেট করুন বা চাইলে একটি ডেডিকেটেড ক্লক অ্যাপও ডাউনলোড করতে পারেন। ফোনটিকে স্ট্যান্ডে রেখে চার্জে দিন। iOS 17-এর কিছু আইফোনে স্ট্যান্ডবাই মোড (StandBy Mode) ব্যবহার করে বেডসাইডে পরিষ্কার, সুন্দর ডিসপ্লে দেখানোও সম্ভব।

৪) অতিরিক্ত টিভি রিমোট হিসেবে রাখুন

স্ট্রিমিং ডিভাইসের রিমোট হারিয়ে যাওয়া খুব সাধারণ ঘটনা। নতুন রিমোট কেনার বদলে আপনার পুরনো ফোনটিকেই ব্যবহার করুন। Apple TV, Chromecast, Fire TV, Roku - যেকোনও প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ-ভিত্তিক রিমোট পাওয়া যায়। ইউটিউব টিভির মতো লাইভ টিভি অ্যাপেও রিমোট-ফিচার আছে। টিভির রিমোট গন্ডগোল করলেও এই ‘স্পেয়ার রিমোট’ বাঁচাবে সমসস্যার হাত থেকে।

৫) বাচ্চাদের জন্য নিরাপদ ডিভাইস

সন্তানকে নিজের স্মার্টফোন দিতে না চাইলে পুরনো ফোনটি দিতে পারেন। সঠিক প্যারেন্টাল কন্ট্রোল ও ওয়াই-ফাই কানেকশন থাকলে মেসেজিং, ব্রাউজিং, ছবি তোলা, গেম খেলা - সবই করা যায়। একটি শক্তপোক্ত কেস ও স্ক্রিন প্রটেক্টর দিয়ে দিলে আরও নিশ্চিন্ত। শিশুর দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের প্রথম ধাপ হিসেবে এটি দারুণ।

৬) আলাদা গেমিং ডিভাইস হিসেবে ব্যবহার করুন

মূল ফোনের স্টোরেজ ভরে যাওয়ার ভয় নেই, পুরনো ফোনটিতে ডাউনলোড করে ফেলুন সব মোবাইল গেম। App Store, Google Play, Apple Arcade বা Netflix Games - যেখান থেকেই হোক। আরও এক ধাপ এগোতে চাইলে গেম স্ট্রিমিং-ও করতে পারেন। Xbox Cloud Gaming, Steam Link বা কনসোল রিমোট প্লের মতো পরিষেবায় ওয়াই-ফাই ব্যবহার করে বড়সড় গেমও খেলতে পারবেন।

পুরনো স্মার্টফোন মানেই ‘অব্যবহারযোগ্য’, এই ধারণা ভুলে যান। অল্প কিছু সেটিংস ও অ্যাপ ইনস্টল করলেই ডিভাইসটিকে আবার কাজে লাগানো যায়, সম্পূর্ণ নতুন ভূমিকায়।


```