বাড়িতে বসেই নিজেদের মোবাইল নম্বর আপডেট (online mobile number update in Aadhar) করতে পারবেন, কোনও এনরোলমেন্ট সেন্টারে না গিয়েই।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 29 November 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: আধার পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। শুক্রবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, খুব শিগগিরই আধার কার্ড ব্যবহারকারীরা (Aadhar card users) বাড়িতে বসেই নিজেদের মোবাইল নম্বর আপডেট (online mobile number update in Aadhar) করতে পারবেন, কোনও এনরোলমেন্ট সেন্টারে না গিয়েই।
X-এর এক পোস্টে UIDAI জানিয়েছে, আসন্ন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ওটিপি ভেরিফিকেশন (OTP verification) এবং ফেস অথেন্টিকেশন (face authentication) ব্যবহার করে মোবাইল নম্বর আপডেট (mobile number update for aadhar card) করতে পারবেন। ফলে লম্বা লাইনে দাঁড়ানো বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার ঝক্কি থাকছে না।
UIDAI এই পরিষেবাকে 'সহজ ও বাড়তি সুবিধার জন্য তৈরি' বলে বর্ণনা করেছে এবং নাগরিকদের আপাতত আসন্ন পরিষেবা সম্পর্কিত আপডেটে নজর রাখতে থাকতে বলেছে। পাশাপাশি, প্রথম দিকে ব্যবহারকারীদের এই নতুন ফিচারটি পরীক্ষা করে মতামত জানাতেও আমন্ত্রণ জানিয়েছে, ইমেল মারফত পাঠানো যাবে সেই ফিডব্যাক।
এই ফিচারটি পাওয়া যাবে mAadhaar অ্যাপে, যা অ্যান্ড্রয়েড এবং iOS, দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়। UIDAI পোস্টে শেয়ার করা লিঙ্ক ব্যবহার করেই ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড বা আপডেট করতে পারবেন।
সবচেয়ে চাহিদাসম্পন্ন পরিষেবায় এবার ডিজিটাল ছোঁয়া
আধারে মোবাইল নম্বর আপডেট করা অন্যতম জনপ্রিয় পরিষেবা, যা এতদিন শুধুমাত্র অফলাইনে হতো এবং কাছের সেন্টারে গিয়েই তা করা যেত। ফলে প্রচুর ভিড় জমত আধার সেবা কেন্দ্রগুলিতে। নতুন ডিজিটাল পরিষেবা চালু হলে এই চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্কিং, টেলিকম থেকে সরকারি পরিষেবা - প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অথেন্টিকেশন করার জন্য আধার-লিঙ্কড মোবাইল নম্বর ব্যবহার করেন। তাই এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে অনলাইনে শুধু ঠিকানার পরিবর্তন করা যায় আধার পোর্টালের মাধ্যমে। কিন্তু UIDAI আরও বড় আপগ্রেডের পথে হাঁটছে।
সংস্থাটি একটি নিরাপদ মোবাইল অ্যাপ তৈরির কাজ শুরু করেছে, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ব্যক্তিগত তথ্য ফোন থেকেই আপডেট করতে পারবেন। অ্যাপটিতে থাকবে ফেস-রিকগনিশন-ভিত্তিক ভেরিফিকেশন, যা আজকের স্মার্টফোনগুলোর মধ্যেই বিল্ট-ইন থাকে।
এর ফলে বহুবার বায়োমেট্রিক স্ক্যানের প্রয়োজন কমবে এবং এনরোলমেন্ট সেন্টারের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।
UIDAI-এর এই নতুন উদ্যোগ আধার পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল।