Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Aadhaar Card: আধারের অপব্যবহার রুখতে বড় পরিবর্তন! আসছে নতুন অ্যাপ, বদলাচ্ছে ভেরিফিকেশনের নিয়ম

নতুন নিয়ম চালু হলে হোটেল, ব্যাংক, ইভেন্ট আয়োজক সংস্থা, আবাসিক কমপ্লেক্স-সহ বিভিন্ন জায়গার অফলাইন ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি বদলে যাবে। UIDAI জানিয়েছে, আধার কখনওই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয়।

Aadhaar Card: আধারের অপব্যবহার রুখতে বড় পরিবর্তন! আসছে নতুন অ্যাপ, বদলাচ্ছে ভেরিফিকেশনের নিয়ম

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 November 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে UIDAI (Unique Identification Authority of India)। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় এখনও অনেক জায়গায় মানুষের আধারের (Aadhaar Card) ফটোকপি জমা নেওয়া হয় যা আইনবিরুদ্ধ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিরাপত্তা-ব্যবস্থা ও নতুন অ্যাপ চালুর ঘোষণা করল UIDAI। এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে শুধু ধারকের ছবি ও কিউআর কোড, আর যেকোনও ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান ও অথেনটিকেশন পদ্ধতিতে।

UIDAI–র সিইও ভূবনেশ কুমার সম্প্রতি এক অনলাইন বৈঠকে জানান, ডিসেম্বরেই এই বিষয়ে নতুন নিয়ম আনার কথা ভাবা হচ্ছে। তাঁর কথায়, “কার্ডে যত বেশি তথ্য থাকবে, ততই তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায়। তাই কেবল ছবি আর কিউআর কোডই যথেষ্ট।” আধার আইন অনুযায়ী, ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য অফলাইনে সংগ্রহ বা সংরক্ষণ করা নিষেধ, কিন্তু বাস্তবে অনেক সংস্থাই এখনও আধারের ফটোকপি জমা নেয়।

নতুন নিয়ম চালু হলে হোটেল, ব্যাংক, ইভেন্ট আয়োজক সংস্থা, আবাসিক কমপ্লেক্স-সহ বিভিন্ন জায়গার অফলাইন ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি বদলে যাবে। UIDAI জানিয়েছে, আধার কখনওই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং শুধু নম্বর বা কিউআর স্ক্যানের মাধ্যমে অথেনটিকেশনই হবে মূল পরিচয় যাচাইয়ের উপায়।

UIDAI এবার আনছে আধারের নতুন অ্যাপ, যা সম্পূর্ণভাবে বদলে দেবে পুরনো mAadhaar অ্যাপকে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের নিয়ম মেনে তৈরি এই অ্যাপটিতে থাকছে আরও উন্নত পরিষেবা। নতুন অ্যাপের মাধ্যমে আধার আপডেট, যাচাই এবং বয়স বা পরিচয় প্রমাণের মতো কাজ আরও সহজ, দ্রুত এবং নিরাপদভাবে করা যাবে, অর্থাৎ-

  • আধার কার্ড থেকে সহজেই নিজের ঠিকানা, প্রমাণপত্র আপলোড করে আপডেট করতে পারবেন
  • পরিবারের যাঁদের মোবাইল নেই, তাদেরও একই অ্যাপে যুক্ত করা যাবে
  • ফেস অথেনটিকেশনের মাধ্যমে পরিবারের সদস্যের মোবাইল নম্বর আপডেট করা যাবে
  • বিভিন্ন সংস্থার জন্য আধার যাচাই আরও সহজ হবে, একেবারে DigiYatra–র ধাঁচে।

UIDAI–র এক কর্মকর্তা জানান, নতুন আধার অ্যাপের (New Aadhaar App) সাহায্যে বয়স যাচাই, সিনেমা হল বা হোটেলে চেক-ইন, আবাসিক কমপ্লেক্সে প্রবেশ- সব ক্ষেত্রেই দ্রুত ও নিরাপদভাবে পরিচয় নিশ্চিত করা যাবে। অ্যাপটি ফেস ভেরিফিকেশন (face verification) ব্যবস্থার মাধ্যমে ব্যক্তির শারীরিক উপস্থিতিও নিশ্চিত করবে।

অফলাইন ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারকারী সংস্থাগুলির (OVSE) জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আধার কার্ড হোল্ডাররা শুধু কিউআর কোড দেখালে স্ক্যানার তার মুখ মিলিয়ে পরিচয় ও উপস্থিতি- দু’টোই যাচাই করে নেবে।

সূত্রে খবর, UIDAI–র ১ ডিসেম্বরের বৈঠকে এই প্রস্তাবগুলি চূড়ান্ত হতে পারে। নতুন অ্যাপ ও ছবি-কিউআর ভিত্তিক আধার কার্ড চালু হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছে সংস্থা।


```