Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

UCL: সাতে সাত আর্সেনালের! লজ্জার হার ম্যান সিটির, জিতল টটেনহ্যাম, রিয়াল

ইউরোপের মঞ্চে মঙ্গলবারের রাত চমকে ভরা। কোথাও অপ্রত্যাশিত হার, কোথাও নিখুঁত আধিপত্য।

UCL: সাতে সাত আর্সেনালের! লজ্জার হার ম্যান সিটির, জিতল টটেনহ্যাম, রিয়াল

আর্সেনাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 January 2026 11:30

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের মঞ্চে মঙ্গলবারের রাত চমকে ভরা। কোথাও অপ্রত্যাশিত হার, কোথাও নিখুঁত আধিপত্য। চ্যাম্পিয়ন্স লিগের লিগ-ফেজের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটি (Manchester City) লজ্জার পরাজয়ের মুখে পড়ল, আর্সেনাল (Arsenal) যথারীতি অপ্রতিরোধ্য আর প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain) শেষ মুহূর্তে হোঁচট খেয়ে নিজেদের কাজ আরও কঠিন করে ফেলল।

নরওয়ের ঠান্ডায় জমে গেল সিটি

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটাল বোডো/গ্লিম্ট (Bodo/Glimt)। আর্কটিক সার্কেলের কাছাকাছি অ্যাস্পমিরা স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটিকে (Manchester City)। ম্যাচের আগে হিসেব ছিল সিটির পক্ষে। বাস্তবে হল উল্টোটা।

প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন কাসপার হগ। দ্বিতীয়ার্ধে জেন্স পেটার হাউগে ব্যবধান বাড়ান। শেষদিকে রায়ান চের্কি একটি গোল শোধ করলেও রদ্রির দ্বিতীয় হলুদ কার্ডে সিটির দশ জনে নেমে আসা ম্যাচের আসল গল্প লিখে দেয়। বোডো/গ্লিম্টের এটি গ্রুপ-পর্বে প্রথম জয়, সিটির জন্য হতাশার রাত। ম্যাচ শেষে গুয়ার্দিওলার কথায় স্পষ্ট হতাশা‘আমরা ওদের হালকা করে দেখিনি। কিন্তু বাস্তবতা হল, এখন অনেক দিক থেকেই আমরা ভঙ্গুর।

আর্সেনালের নিখুঁত অভিযান, পিএসজির ধাক্কা

ইতালিতে ঠিক উল্টো ছবি। গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) প্রথমার্ধের জোড়া গোলে আর্সেনাল (Arsenal) নিশ্চিত করল টানা সাত নম্বর জয়। যার সুবাদে লিগ-ফেজে পরপর সাত নম্বর লড়াই জিতে গানার্সরা কার্যত শীর্ষ আটে থাকা পাকা করে ফেলেছে। গতরাতে নায়ক জেসুস। ম্যাচ শেষে আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘এই স্টেডিয়ামে গোল করা আমার ছোটবেলার স্বপ্ন ছিল।ধারাবাহিকতা, আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণসব মিলিয়ে আর্সেনাল এখন এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর টিম। খেতাবের অন্যতম দাবিদারও বটে!

অন্যদিকে, চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁর (PSG) কাজটা সহজ হল না। পর্তুগালে স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) বিরুদ্ধে শেষদিকে গোল খেয়ে ম্যাচ হারল তারা। লুইস সুয়ারেজের জোড়া গোলে পিছিয়ে পড়া পিএসজি-র হয়ে খভিচা কভারাত্সখেলিয়া সমতা ফেরালেও, ৯০ মিনিটে হেডে সুয়ারেজ আবার আঘাত হানেন। যে কারণে লুই এনরিকের দলকে ফিরতে হল খালি হাতে। পিএসজি এখন পঞ্চম স্থানে, সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে শেষ ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধে জিততেই হবে।

রিয়াল-টটেনহ্যামের স্বস্তি

আক্রমণাত্মক ফুটবলে সাম্প্রতিক হতাশা ভুলিয়ে দিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)—প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল। সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য ফিনিশ। এই জয়ে সপ্তম থেকে উঠে দ্বিতীয় স্থানে রিয়াল।

পাশাপাশি লন্ডনে কিছুটা স্বস্তি পেল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ হারিয়ে নক-আউটের স্বয়ংক্রিয় যোগ্যতার দৌড়ে ফের ঢুকে পড়ল তারাচাপের মুখে থাকা কোচ থমাস ফ্র্যাঙ্কের জন্য বড় স্বস্তি।


```