দ্বিতীয়ার্ধে সবুজ মেরুন ব্রিগেড একটি পরিবর্তন করে। শুভাশিস বোসের জায়গায় মোহনবাগান জার্সি গায়ে অভিষেক হয় অময় রানায়ডের। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান আক্রমণ করলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি।

প্রথমে ম্যাচেই জয় মোহনবাগানের
শেষ আপডেট: 14 February 2026 20:16
দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল আইএসএল-এর (ISL) প্রথম ম্যাচ। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রায় সাড়ে তিন মাস পর মোহনবাগান প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামে। আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে মোহনবাগান জয়ের যাত্রা শুরু করল।
এই দিনের ম্যাচে মোহনবাগানের প্রথম এগারোয় দলে সুযোগ পায় দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। তা ছাড়াও রবসন এবং ম্যাকলারেন প্রথম থেকে শুরু করে। ডিফেন্সে মেহতাব সিং (Mehtab Singh) এবং আলবার্তো রদ্রিগেজ। প্রথম থেকেই ডিফেন্স শক্ত করে মাঠে নামে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায় শুভাশিস বোসকে (Subhasish Bose)।

ম্যাচের শুরুতেই মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬ মিনিটের মাথায় রবসনের বাড়ানো বল থেকে দিমিত্রি শট মারলেও সফল গোল করতে পারেনি। ফের ১২ মিনিটের মাথায় দিমিত্রি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।
১৫ মিনিটের মাথায় রবসনের জোরাল শটে কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক সচিন সুরেশ দূরন্ত সেভ দেয়। ম্যাচের ২২ মিনিটে অনিরুদ্ধ থাপা মাঝ মাঠ থেকে জোরাল শটে বার উঁচিয়ে বেরিয়ে যায় বল। ৩৬ মিনিটের মাথায় দিমিত্রি বল পাস করে ম্যাকলারেনকে সেই সুযোগে গোল করলে মোহনবাগান এক গোলে এগিয়ে যায়। আইএসএল ২০২৫-২৬ এর প্রথম গোল করেন জেমি ম্যাকলারেন।
গোলের পরেই আরও আক্রমণের ধার আরও বাড়তে থাকে লোবেরার ছাত্রদের। প্রথমার্ধের শেষের দিকে ৪৫+২ মিনিটে রবসনের গোলমুখী শটে আরও একটি দূরন্ত সেভ করেন কেরালার গোল রক্ষক। মোহনবাগান এক গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধে সবুজ মেরুন ব্রিগেড একটি পরিবর্তন করে। শুভাশিস বোসের জায়গায় মোহনবাগান জার্সি গায়ে অভিষেক হয় অময় রানায়ডের। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান আক্রমণ করলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ৬১ মিনিটে থাপার দুর্বল শটে আরও একটি গোলের সুযোগ মিস হয়।

৬৭ মিনিটে লিস্টিন একটি জোরাল শটে বার উঁচিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ আস্তে করে দেয় খেলা। ৮০ মিনিটের মাথায় দিমিত্রি এবং মেহতাবের পরিবর্তে সাহাল আব্দুল সামাদ এবং টম আলরেড মাঠে নামেন। ৮৫ মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্স ফ্রি কিক পেলেও গোলের খাতা খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে কেরালা ব্লাস্টার্স আক্রমণে গেলেও গোল করতে পারল না। ম্যাচের একদম শেষের দিকে ৯০+৬ মিনিটের মাথায় মোহনবাগান ফ্রি কিক পায়। থাপার সেই ফ্রি কিক থেকে টম অলরেড হেড গোল করে কেরালা ব্লাস্টার্সের পরাজয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় সবুজ মেরুন ব্রিগেড।