Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Bengal Super League: কোমর বেঁধে ময়দানে বীরভূমের ‘কোপা টাইগার্স’! টুর্নামেন্ট শুরু কবে?

এই প্রথম এত বিস্তৃত রেফারিং সেটআপ কোনো ফুটবল লিগে চালু হতে চলেছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই ফুটবল মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Bengal Super League: কোমর বেঁধে ময়দানে বীরভূমের ‘কোপা টাইগার্স’! টুর্নামেন্ট শুরু কবে?

কোপা টাইগার্স: লোগো

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 December 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: বাংলাজুড়ে এই প্রথম শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। ইতিমধ্যে টুর্নামেন্টকে জনপ্রিয় করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা শুরু করেছেন আয়োজকরা। যার অন্যতম ট্রফি পরিক্রমা। ইতিমধ্যে দুই চব্বিশ পরগনা, হাওড়া ও মেদিনীপুরে সুদৃশ্য ট্রফি সাধারণ দর্শকদের সামনে মেলে ধরা হয়। আজ যা পৌঁছে গেল বীরভূম। রাঙা মাটির দেশের হয়ে এবার বিএসএলে প্রতিনিধিত্ব করতে চলেছে কোপা টাইগার্স (Kopa Tigers)। বীরভূমের উদ্যোগপতি অভিজিৎ রায়ের সুযোগ্য ছত্রচ্ছায়ায় বহু দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে সেজে উঠেছে এই দল। হেডকোচের দায়িত্বে জর্জি কোস্তাদিনভ রাইভ (Georgi Kostadinov Raev)। বুলগেরিয়ান ম্যানেজার। যিনি কাতার, ইংল্যান্ড, সৌদি আরব-সহ একাধিক দেশের লিগে কোচিং করিয়েছেন। মেন্টরের দায়িত্ব সামলাবেন রঞ্জন ভট্টাচার্য। জর্জ টেলিগ্রাফ, সাদার্ন সমিতির পাশাপাশি যিনি বাংলার হয়ে সন্তোষ ট্রফির ডাগআউটে বসেছেন।

আইএফএ ও ফিফা নিয়ন্ত্রিত টুর্নামেন্টে আজ কোপা টাইগার্সের স্কোয়াড ঘোষণা অনুষ্ঠান আয়োজিত হয় বীরভূম স্টেডিয়ামে। অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। বিএসএল নিয়ে আশার সুরে বলেন, ‘এ বছর এই লিগ চালু হচ্ছে। মোট আটটি করে টিম খেলবে। বিশ্বকাপজয়ী জার্মান তারকা লোথার ম্যাথিউজ এর সঙ্গে যুক্ত। ওডাফা রয়েছে। অনেক ফুটবলাররা সকাল থেকে চলে এসেছে। বীরভূমের উদ্যোগপতি অভিজিৎ রায় নিজস্ব প্রচেষ্টায় কোপা টাইগার্স দল তৈরি করে দিয়েছেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না। প্রচুর ফুটবলার খেলবে। চারজন বিদেশি নামবে। সাতটা হোম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ খেলতে দল অন্য জেলায় যাবে!’ কবে থেকে শুরু টুর্নামেন্ট? সুদীপ্তর কথায়, ‘১৭ তারিখ থেকে আরম্ভ। বেলা ১টার সময়!’ শেষ কবে? অনুব্রতর সরস টিপ্পনি, ‘ইলেকশনের পর!’

বেঙ্গল সুপার লিগকে (Bengal Super League) আরও মনোগ্রাহী করে তুলতে আয়োজকরা এ বার কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া সংযোজন হল এএআর (Additional Assistance Refereeing) পদ্ধতির ব্যবহার। সাধারণত একটি ম্যাচে থাকেন একজন প্রধান, দু’জন সহকারী এবং একজন চতুর্থ রেফারি। তবে খেলার নিয়ম অনুযায়ী গোলপোস্টের দুই প্রান্তে আরও দু’জন অতিরিক্ত সহকারী রেফারি নিয়োগের সুযোগ রয়েছে।

এই দুই অতিরিক্ত রেফারিই মিলিয়ে তৈরি হয় এএআর সিস্টেম। যা প্রথম বার দেশের মাটিতে ব্যবহার করা হচ্ছে। বিএসএলের প্রতিটি ম্যাচে মোট ছ’জন দায়িত্ব সামলাবেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে প্রধান রেফারির হাতে। বাকিরা তাঁর সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে সহায়তা করবেন মাত্র। এই প্রথম এত বিস্তৃত রেফারিং সেটআপ কোনও ফুটবল লিগে চালু হতে চলেছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই ফুটবল মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


```