Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ছুটি শেষ! আইএসএল-এর অনিশ্চয়তার মাঝেও অনুশীলন শুরু মোহনবাগানের

আইএসএল আপাতত অনিশ্চিত। এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। টুর্নামেন্ট শুরু হলে যাতে মোহনবাগান পুরো দল ফিট থাকে, সেই ভেবেই আগে থেকে অনুশীলন করিয়ে রাখছে দলকে।

ছুটি শেষ! আইএসএল-এর অনিশ্চয়তার মাঝেও অনুশীলন শুরু মোহনবাগানের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 December 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে ড্র করার পর সুপার কাপ (Super Cup) থেকে ছিটকে যায় মোহনবাগান (Mohun Bagan)। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর সবুজ মেরুন দলের কোচ মোলিনাকে নিয়ে বেশ সমালোচনা করা হয়। বুধবার মোহনবাগানের সঙ্গে কোচ মোলিনার সম্পর্ক বিচ্ছিন্ন করে। মোহনবাগানের নতুন কোচের দায়িত্ব নেন সার্জিও লোবেরা (Sergio Lobera)।

সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ রাখা হয়। সার্জিও লোবেরা সবুজ মেরুন দলের দায়িত্ব নেওয়ার পর জানান সোমবার থেকে মোহনবাগান অনুশীলন শুরু করবে। সেই মতোই এদিন বিকেল থেকে সবুজ মেরুন তাঁবুতে মোহনবাগান পুরো দল নিয়ে অনুশীলন শুরু করে। ভিসা পাওয়ার সমস্যার কারণে সার্জিও লোবেরা এই দিনের অনুশীলনে থাকতে পারেননি।

সোমবার অনুশীলনে ফ্লাইট বাতিল হওয়ার কারণে উপস্থিত ছিলেন না আলবার্তো রদ্রিগেজও (Alberto Rodríguez)। বুধবার মোহনবাগান অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। এই দিনের অনুশীলন দুই ফুটবলার বাদে সবাই উপস্থিত ছিলেন। প্রথমদিনের অনুশীলনে লোবেরা না থাকায় বাস্তব রায়ের নেতৃত্বে অনুশীলন করে খেলোয়াড়রা।

 

শরীরচর্চা দিয়ে এই দিনের অনুশীলন শুরু করেন কামিনসরা। তার পরে পাসিং ফুটবলে জোর দেন। তারপর বেশ কিছুক্ষণ পায়ে বলে অনুশীলন করতে দেখা যায়। দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলতে দেখা যায় মনবীরদের। বেশ কিছুক্ষণ ধরে দল ভাগাভাগি করে অনুশীলন চালিয়ে যায়। প্রথম দিনে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের উপর প্র্যাকটিস করেন সবুজ মেরুন ব্রিগেড। এদিন বেশ খোশ মেজাজেই দেখা যায় গোটা দলকে।

আইএসএল আপাতত অনিশ্চিত। এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। টুর্নামেন্ট শুরু হলে যাতে মোহনবাগান পুরো দল ফিট থাকে, সেই ভেবেই আগে থেকে অনুশীলন করিয়ে রাখছে দলকে।


```