Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পেটপুজো জমুক ইলিশ বিরিয়ানিতে! এই স্পেশাল পদ তৈরির সহজ পদ্ধতি জেনে নিন

পুজোয় শুধু লুচি-মাংস নয়, এবার বানান ইলিশ বিরিয়ানি। ইলিশের স্বাদ ও বিরিয়ানির মসলা একসঙ্গে মিশে তৈরি করবে উৎসবের অনন্য স্বাদ। জেনে নিন সহজ রেসিপি।

 

পেটপুজো জমুক ইলিশ বিরিয়ানিতে! এই স্পেশাল পদ তৈরির সহজ পদ্ধতি জেনে নিন

ইলিশ বিরিয়ানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 September 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই পেটপুজো। এই উৎসবে বাঙালিরা ভোজনরসিক হয়ে ওঠে। এবার শুধু লুচি, ছোলার ডাল বা কষা মাংস নয়, এই মরসুমে পাতে পড়ুক ভিন্ন স্বাদের কিছু। ইলিশপ্রেমীদের জন্য এবারের পুজোয় বিশেষ আকর্ষণ হতে পারে ইলিশ বিরিয়ানি। সুস্বাদু ইলিশ আর বিরিয়ানির মসলার এক দারুণ মেলবন্ধন, যা পাতে পড়লে মন ভরে যাবে। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হবে এই জিভে জল আনা পদ।

ইলিশ বিরিয়ানি তৈরির সহজ পদ্ধতি

প্রথমে মাছের টুকরোগুলো নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। এরপর ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। এর মধ্যে আদা-রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে টক দই দিয়ে আরও ২ মিনিট নাড়াচাড়া করুন। এবার পরিমাণমতো জল দিন এবং ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো তাতে দিয়ে দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।

এবার পালা ভাত তৈরির:

আগে থেকে ভিজিয়ে রাখা দেরাদুন চালের ভাত রান্না করুন এবং ফ্যান ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, ভাত যেন ঝরঝরে হয়। একটি বড় পাত্রে প্রথমে সামান্য পরিমাণ ঘি অথবা তেল ছড়িয়ে দিন। প্রথমে কয়েক টুকরো রান্না করা ইলিশ মাছের ওপর ভাতের একটি স্তর ছড়িয়ে দিন।

এরপর এর ওপর বিরিয়ানি মসলা, গোলাপ জল, কেওড়া জল এবং দুধে মেশানো জাফরান ছড়িয়ে দিন। এভাবে ধাপে ধাপে মাছ ও ভাতের স্তর সাজান। শেষে অবশিষ্ট ইলিশ মাছের তেলটুকু উপরে ছড়িয়ে দিন।

পাত্রটি ঢাকনা দিয়ে বন্ধ করে ১৫ মিনিটের জন্য দমে রাখুন। বিরিয়ানি তৈরি হয়ে গেলে স্ট্যান্ডিং টাইমে আরও কিছুক্ষণ রেখে দিন। এরপর গরম গরম ইলিশ বিরিয়ানি রায়তা, শসা এবং পেঁয়াজের সালাদের সঙ্গে পরিবেশন করুন।


```