দুর্গাপুজো আর নবরাত্রির ঐতিহ্য একসঙ্গে পালন করতে চলছে অর্কোস কলকাতা। বাঙালি খাবারের ভোজের সঙ্গে থাকছে ডান্ডিয়ার আসর।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 24 September 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে ঠাকুর দেখা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কিছু মানুষ প্যান্ডেল হপিং করতে চাইলেও অনেকেই নিড়িবিলিতে পুজো কাটাতে চাইছেন। সেক্ষেত্রে ক্যাফে বা রেস্তরাঁ ছাড়া ভাল অপশন কীই বা আছে। সিনেমা হলে লম্বা লাইন, থিয়েটারের টিকিটও পাওয়া চাপের। এই পরিস্থিতিতে খাবার ও বিনোদন একসঙ্গে চাইলে পৌঁছে যেতে পারেন রেজেন্টা অর্কোসে। কসবার প্রান্তিক পল্লিতে রয়েছে এই রেস্তরাঁ, বাঙালি খাবারের অন্যতম সেরা ঠিকানা।
পরিবারের সঙ্গে নিড়িবিলিতে বিশেষ বুফের স্বাদ নিতে তো পারবেনই, সঙ্গে তিনদিন উপভোগ করতে পারবেন ডান্ডিয়া।
পুজোয় লাঞ্চ (১২.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট) এবং ডিনারে (৭.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিট) পরিবেশন করা হবে এই বিশেষ বুফে। দাম রাখা হয়েছে ১৩৯৯ টাকা+ ট্যাক্স।
সেন্স হসপিটালিটির কর্পোরেট জেনারেল ম্যানেজার কৌশিক সেনগুপ্ত বলেন, 'দুর্গাপুজো কলকাতার হৃদস্পন্দন। রেজেনটা অর্কোসে আমরা এমন মেনু তৈরি করেছি, যা শহরের আবেগের সঙ্গে মিশে যাবে। পুরনো দিনের স্বাদ আর নতুন ফ্লেভারের একসঙ্গে ছোঁয়া পাবেন অতিথিরা।'

কী থাকছে মেনুতে?
শুরুতেই মুখরোচক স্টার্টার ও স্ট্রিট-স্টাইল খাবার, ফিশ চপ, ডিমের ডেভিল, ডাবল এগ রোল, চিংড়ির পিয়াজি
মূল মেনুতে শহরের ঐতিহ্যবাহী স্বাদ, কলকাতা দম চিকেন বিরিয়ানি, কালো ভুনা মাটন, কাঁচা লঙ্কা বাটা সর্ষে পাবদা, ভাপা দই পোস্ত-চিংড়ি কোরমা, কষা আলুর দম, ছানার কোফতা ডালনা, দই বেগুন। সঙ্গে আছে জনপ্রিয় ইন্দো-চাইনিজ পদ, ওক টসড চিলি চিকেন, চিকেন অ্যান্ড ডাবল এগ অনিয়ন সফট হাক্কা নুডলস, জিঞ্জার ক্যাপসিকাম ফ্রাইড রাইস।

শেষে মিষ্টি মুখ বিভাগে থাকছে, মহাময়ী সন্দেশ, ছানার জিলিপি, রসগোল্লা, মুগ ডালের হালুয়া, ঠাকুরবাড়ির চালের পায়েশ, নানা ধরনের চিজকেক, কাস্টার্ড, পেস্ট্রি ইত্যাদি।
শুধু খাবার নয়, পুজোয় জমে উঠবে নাচের আসরও। সেপ্টেম্বর ২৯ থেকে অক্টোবর ১ (সপ্তমী থেকে নবমী) পর্যন্ত রাত ৭টা থেকে রাত ১২টা অবধি চলবে ডান্ডিয়া ২.০ মহোৎসব। ডান্ডিয়া রাস, গরবা আর ডিস্কো ডান্ডিয়ার মেজাজে মাতবে রেজেনটা অর্কোস। টিকিটের মূল্য ৯৯৯ (অল ইনক্লুসিভ)।