Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুজোর আগে পুরনো কলকাতার মুঘলাই খাবার নিয়ে হাজির করিম'স, শুরু হল পার্টি স্পেসও

পুজোর আগে কলকাতার এন্টালিতে করিম’স ফিরিয়ে আনছে পুরনো দিনের মুঘলাই স্বাদ। চালু হল নতুন হেরিটেজ মেনু ও পার্টি স্পেস। থাকছে বিরিয়ানি, মাটন চাপ, মাটন কাসার মতো ঐতিহ্যবাহী পদ।

 

পুজোর আগে পুরনো কলকাতার মুঘলাই খাবার নিয়ে হাজির করিম'স, শুরু হল পার্টি স্পেসও

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 8 September 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এন্টালিতে করিম’স ফিরিয়ে আনছে পুরনো শহরের হারানো স্বাদ। সোমবার চালু হল তাদের নতুন হেরিটেজ মেনু। মুঘলাই রান্নার আসল স্বাদকে আবারও বাঙালির সামনে তুলে ধরতে চাইছে রেস্তরাঁটি।

নতুন মেনুর উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। তিনি করিম’স-এর বিরিয়ানির প্রশংসা করে বলেন, 'এই স্বাদ শহরের খাদ্য ঐতিহ্যের এক সুন্দর স্মারক।' এ দিন উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমারও।

করিম’স-এর উত্তরাধিকার বহন করবে এন্টালি শাখা। ১৯১৩ সালে দিল্লিতে হাজি করিম উদ্দিন শুরু করেছিলেন যার পথচলা। কলকাতায় সাত বছর ধরে চলছে এন্টালি আউটলেটটি। এবার নতুন মেনুতে তারা ফিরিয়ে আনছে সেইসব রেসিপি, যা আজকের রান্নাঘরে প্রায় হারিয়ে গেছে।

পুরনো কলকাতার স্বাদ ফেরাতে করিম’স নিয়ে এসেছে শহরের প্রাক্তন বাবুর্চিদেরও। ফলে আবারও ফিরে আসছে ‘দম’-এ রান্না হওয়া হালকা অথচ সুগন্ধি বিরিয়ানি। যেখানে চাল, মাংস আর আলু একে অপরের স্বাদে মিশে যায়। অতিরিক্ত মশলার বদলে গুরুত্ব পাবে ঘি, দুধ, ক্রিম, দই আর আলুবোখরার স্বাভাবিক স্বাদ। ফলে বিরিয়ানির স্বাদ হচ্ছে ভারসাম্যপূর্ণ, মিষ্টি, টক আর ঝালের অনন্য মিশ্রণ।

নতুন মেনুর উল্লেখযোগ্য পদগুলির মধ্যে রয়েছে—

  • পুরনো কলকাতার স্টাইলে রান্না ক্লাসিক মাটন বিরিয়ানি
  • চিৎপুর-স্টাইল মাটন চাপ
  • মাটন কষা, যেখানে মুঘলাই ঘরানা আর বাঙালি রান্নার ধরনকে মেশানোর চেষ্টা করা হয়েছে।

করিম’স এন্টালির কো-ফ্র্যাঞ্চাইজি ও স্ট্র্যাটেজি পার্টনার মো. ঔরঙ্গজেব বলেন, “আমাদের রান্না মানে মশলার বাড়াবাড়ি নয়, প্রতিটি উপকরণের আসল স্বাদ তুলে ধরা। আমরা সেইসব খাবারের স্বাদ ফিরিয়ে আনতে চাই, যা ৪০-৫০ বছর আগে কলকাতার খাবারের সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে।”

অন্যদিকে, কো-ফ্র্যাঞ্চাইজি ও অপারেশনস পার্টনার ইকবাল আলম জানান, প্রাক্তন বাবুর্চিদের ফিরিয়ে আনা সবচেয়ে ভাল পদক্ষেপ। তাঁদের হাত ধরেই মুঘলাই রান্নার উত্তরাধিকারকে পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা হচ্ছে।

নতুন মেনুর পাশাপাশি এন্টালির করিম’স চালু করেছে নতুন পার্টি স্পেস। একসঙ্গে ১২০ জন (বসার ব্যবস্থা ৯৬ জনের জন্য) অতিথির জায়গা হবে। পার্সোনাল গেট টুগেদার, ফাংশন বা কর্পোরেট ইভেন্টের জন্য প্যাকেজ শুরু হচ্ছে ৯৯৯ টাকা (+জিএসটি) থেকে। এর মধ্যে থাকছে ভেন্যু, সার্ভিস, সাজসজ্জা, কটলারি আর খাবার। এখান থেকে কেটারিং সার্ভিসও চালু হবে।


```