Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

পুজোয় রচনার নো ডায়েট, প্রাণ ভরে খেতে চান লুচি-নাড়ু- সুজি

গরমে সতেজ থাকতে ডাবের জল, ফল আর বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ

পুজোয় রচনার নো ডায়েট, প্রাণ ভরে খেতে চান লুচি-নাড়ু- সুজি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 August 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সারা বছর ডায়েট করলেও পুজোয় নো ডায়েট রচনা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর পাঁচটা দিন তাঁর মন্ত্র 'কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি'।

গরমে সতেজ থাকতে ডাবের জল, ফল আর বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ। পঞ্চাশ পেরিয়েও ছিপছিপে থাকতে নিজেও খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন। নিয়ম মেনে সন্ধে সাতটার মধ্যে ডিনার সারেন। একথা নিজেই জানিয়েছেন একাধিকবার। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় নো ডায়েট রচনার। পরিষ্কার জানালেন, "পুজোর পাঁচদিন কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি"।পুজোতে রচনার ফ্যাশনে শাড়ি মাস্ট। রচনার কথায়, "দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা বাঙালি। পুজোর সময় শাড়ি পরব। শাড়িটাই সব থেকে ভালো মানায়।" এও জানালেন, যেহেতু কালার থেরাপি করেন তাই শাড়ির রঙ বাছবেন সেই অনুযায়ী।

গত বেশ কিছুদিন রচনা হেয়ার স্টাইল বদল করেছেন। আগের লম্বা চুল ছোটো করে একটা লালচে আভা দিয়েছেন। পুজোয় লম্বা চুল না ছোটো, কীভাবে দেখা যাবে তাঁকে? রচনার উত্তর, "এখন ছোটো আছে চুল, আবার লম্বা হয়ে যাবে।"


```