হাওড়া ব্রিজও (Howrah Bridge) এদিন ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। একটাই উদ্দেশ্য—নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলোর ডাকা নবান্ন অভিযানে যাতে কেউ নবান্নের ধারেকাছেও না যেতে পারে। এক বছর আগে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের বিচার দাবিতেই আজ, ৯ অগস্ট, এই অভিযানের ডাক। কিন্তু এই কর্মসূচি আটকাতে প্রশাসনের প্রস্তুতি এদিন একেবারে নজিরবিহীন।




