Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মানুষ যখন চাইছেন, তখন জুবিন গর্গের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

ময়নাতদন্তে প্রায় দু’ঘণ্টা সময় লাগবে। ফলে জুবিনের শেষযাত্রার সময় পিছিয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট করা হয়েছে। 

মানুষ যখন চাইছেন, তখন জুবিন গর্গের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

জুবিন গর্গ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: অসমের প্রিয় শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) প্রয়াণে শোকস্তব্ধ গোটা উত্তর-পূর্ব (North East)। তাঁর শেষকৃত্যের আগে ফের একবার ময়নাতদন্ত (Zubeen Garg Second Post Mortem) হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ গৌহাটি মেডিকেল কলেজে দ্বিতীয় ময়নাতদন্ত করবেন এমস (গৌহাটি)-র চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী শর্মা জানান, ‘‘এটা জনসাধারণের দাবি নয়, বরং কিছু প্রান্তিক গোষ্ঠীর দাবি। তাঁর স্ত্রীর অনুমতি নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জুবিনকে কেন্দ্র করে কোনও বিতর্ক আমরা চাই না।’’ তিনি আরও বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি এর বিরোধী। আমি চাইনি জুবিনের দেহ আবার কাটাছেঁড়া হোক। কিন্তু গণতন্ত্রে সংখ্যালঘু অংশের দাবি থাকলেও তা মানতে হয়।’’

তিনি স্পষ্ট করেন, সিঙ্গাপুরে করা প্রথম ময়নাতদন্ত যথেষ্ট প্রযুক্তিগতভাবে সঠিক ছিল। তবুও রাজনৈতিক বিতর্কের কোনও অবকাশ না রাখতে দ্বিতীয়বার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তে প্রায় দু’ঘণ্টা সময় লাগবে। ফলে জুবিনের শেষযাত্রার সময় পিছিয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট করা হয়েছে। এদিকে কামারকুচি এনসি গ্রামে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও পরিবার মিলে অনুষ্ঠান আয়োজন করছে শিল্পীর মর্যাদা অনুযায়ী। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ শবযাত্রা শুরু হওয়ার কথা।

প্রয়াত শিল্পীর স্মৃতিকে অমর করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। অসমের মন্ত্রী তথা অসম গণপরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, জুবিনের স্মৃতিসৌধ গড়ার জন্য ১০ বিঘা জমি বরাদ্দ করেছে সরকার। মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, ‘‘পরিবারের ইচ্ছা অনুযায়ী এখানেই স্মৃতিসৌধ হবে। জুবিনকে মানুষ অসমে যেমন ভালবাসতেন, দেশজুড়েও তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। তাই এই আয়োজন।’’


```