Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Zubeen: বিষ খাইয়ে খুন করা হয়েছে জুবিনকে, কাদের বিরুদ্ধে অভিযোগ ব্যান্ডের সদস্যের

গোস্বামীর বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনকভাবে দুলতে থাকে।

Zubeen: বিষ খাইয়ে খুন করা হয়েছে জুবিনকে, কাদের বিরুদ্ধে অভিযোগ ব্যান্ডের সদস্যের

জুবিন গর্গ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 October 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) ময়নাতদন্ত রিপোর্ট (Post Mortem) ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও বর্তমান। আর বিষয়টি আরও জটিল হল কারণ জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে।

জুবিন গর্গের মৃত্যু নিয়ে তাঁর ব্যান্ডের সদস্য (Bandmate) শেখর জ্যোতি গোস্বামী বিরাট অভিযোগ করেছেন। দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্তই জুবিনকে ‘বিষ’ (Poison) দিয়ে হত্যা করেছেন এবং দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

গোস্বামীর বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের (Singapore) প্যান প্যাসিফিক হোটেলে শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে (Yacht) বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনকভাবে দুলতে থাকে। শুধু তাই নয়, তিনি নাকি সিঙ্গাপুরে থাকা অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে জানান - পানীয়ের ব্যবস্থা তিনি নিজেই করবেন, অন্য কাউকে কিছু আনতে হবে না।

তাঁর এও দাবি, জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন, এমনকী তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে তাঁর ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না।

এই অভিযোগের পরই শর্মা ও মহান্তকে নিয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশেরও। কারণ গোস্বামীর আরও দাবি, অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরকে ইচ্ছে করেই বেছে নেওয়া হয় যাতে তদন্তে জটিলতা সৃষ্টি হয়। তিনি আরও জানান, ইয়টের কোনও ভিডিও কারও সঙ্গে ভাগ না করতেও শর্মা তাঁকে নির্দেশ দিয়েছিলেন।

ঘটনার সময় জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বেরোতে দেখা গেলেও শর্মা বলেন, “এটা অ্যাসিড রিফ্লাক্স, চিন্তার কিছু নেই।” তৎক্ষণাৎ চিকিৎসা না করায়, গোস্বামীর মতে, জুবিনের মৃত্যুই ত্বরান্বিত হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) অসম পুলিশের সিআইডি জুবিনের দুই ঘনিষ্ঠ সহযোগী, সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করে। তার আগে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জ্যোতিই এখন এই নতুন দাবি করছেন। 

অসম জুড়ে এখনও শোকের আবহে ভাসছে অনুরাগীরা। জুবিনের অকালপ্রয়াণকে কেন্দ্র করে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। জুবিনের স্ত্রী গরিমা আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বামীর মৃত্যু নিয়ে। গায়ক ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে কি তাঁর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল? প্রশ্ন তোলেন তিনি।  


```