Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে বাংলাদেশি অভিনেতা ইয়াশ রোহান, পাশে গোটা ঢলিউড

ইয়াশের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল থেকে নির্মাতা শিহাব শাহীন। তাঁরা ইয়াশকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।‌

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে বাংলাদেশি অভিনেতা ইয়াশ রোহান, পাশে গোটা ঢলিউড

বাংলাদেশি অভিনেতা ইয়াশ রোহান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 October 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। কোন এক প্যান্ডেলে দুর্গা প্রতিমার সামনে সাদা পাঞ্জাবি গায়ে হাসিমুখে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করে অভিনেতা লেখেন শুভ বিজয়া। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের অনেকে। একজন‌ মুসলিম হয়ে কীভাবে তিনি বিজয়ার শুভেচ্ছা জানাতে পারেন এই প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিনেতা অবশ্য কারো মন্তব্য নিয়েই পাল্টা প্রতিক্রিয়া দেন নি। পোস্ট দিও সরাননি। ‌ লাখের কাছাকাছি মানুষ সেটি দেখেছেন এবং প্রায় তিন হাজার জন শেয়ার করেছেন। মন্তব্য করেছেন প্রায় কুড়ি হাজার‌ ফলোয়ার। অভিনয় ছাড়াও তিনি মডেলিং করেন। বেশ কয়েকটি ইউটিউব নাটক পরিচালনা করেছেন।

সমালোচনার পাশাপাশি বহু মানুষ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলেছেন আপনি সঠিক কাজ করেছেন। উৎসবেই তো একে অপরকে শুভেচ্ছা জানায়। দুর্গা পুজো বাংলাদেশের অন্যতম উৎসবগুলির একটি।

আরো তাৎপর্যপূর্ণ হল বাংলাদেশের চলচ্চিত্র শিল্প জগত তথা ঢলিউডের বহু সহশিল্পী এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। তাঁরা সমর্থন করেছেন ইয়াশ‌ রোহনের পোস্টটি।‌

বাংলাদেশের টিভি নাটক ও চলচ্চিত্রের নামী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ, সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয় এবং ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ, তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলি দিয়ে সে এ দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’

ইয়াশের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল থেকে নির্মাতা শিহাব শাহীন। তাঁরা ইয়াশকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।‌

ইয়াশের ভক্তদের অনেকেও অভিনেতার পক্ষ নিয়েছেন। তারা বলেছেন আপনি সঠিক কাজ করেছেন। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নীচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’ আর‌ একজন লিখেছেন, ‘এসব মানুষের মন্তব্যে আপনি কিছু মনে নেবেন না ভাই, মানুষকে ধর্ম দিয়ে নয়, কাজ দিয়ে যেন বিবেচনা করা হয়।’

বছর দুই আগে একটি ধর্মীয় বিষয় নিয়েই নেটিজেনদের নিশানায় পড়েছিলেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। তখনও তাহসান খান, মেহজাবীন চৌধুরী, আফরান নিশোর মত অভিনেতা-অভিনেত্রীরা চঞ্চলের পাশে দাঁড়িয়ে ছিলেন।


```