Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৩০ নয়, ৪৫ মিনিট চলবে সিরিয়াল, টিআরপি-র লড়াইয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার

শুক্রবার, ২৭ মার্চ থেকে কার্যকর হয়েছে এই নতুন সূচি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘পরিণীতা’ এবং ‘জোয়ার ভাঁটা’-কে ঘিরে। এখন থেকে ৩০ মিনিট নয়, বরং ৪৫ মিনিট ধরে সম্প্রচার হবে ‘পরিণীতা’—রাত ৮টা থেকে ৮টা ৪৫ পর্যন্ত। 

৩০ নয়, ৪৫ মিনিট চলবে সিরিয়াল, টিআরপি-র লড়াইয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 27 March 2026 17:36

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই বদলে গেল প্রাইম টাইমের স্লট। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের স্লট ও সম্প্রচারের সময় পাল্টে ফেলে বড়সড় চমক দিল জি বাংলা (Zee Bangla)। টিআরপি-নির্ভর প্রতিযোগিতার এই সময়ে যেখানে সামান্য রেটিং কমলেই ধারাবাহিক বন্ধ হয়ে যায় বা সময় বদলে দেওয়া হয়, সেখানে ভাল ফল করা সিরিয়ালগুলোকেই ঘিরে এমন বড় সিদ্ধান্ত—স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে দর্শকমহল।

শুক্রবার, ২৭ মার্চ থেকে কার্যকর হয়েছে এই নতুন সূচি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘পরিণীতা’ এবং ‘জোয়ার ভাঁটা’-কে ঘিরে। এখন থেকে ৩০ মিনিট নয়, বরং ৪৫ মিনিট ধরে সম্প্রচার হবে ‘পরিণীতা’—রাত ৮টা থেকে ৮টা ৪৫ পর্যন্ত। ঠিক তার পরেই শুরু হবে ‘জোয়ার ভাঁটা’, সেটিও ৪৫ মিনিটের জন্য, অর্থাৎ চলবে রাত ৯টা ৩০ পর্যন্ত। ফলে প্রাইম টাইমে টানা দেড় ঘণ্টা জুড়ে থাকবে এই দুই জনপ্রিয় ধারাবাহিক।

অন্যদিকে, ‘কনে দেখা আলো’ এবং ‘আনন্দী’-র ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি। রাত ১১টার স্লটে রয়েছে ‘দাদমণি’। নতুন সূচি অনুযায়ী কখন কোন ধারাবাহিক দেখা যাবে?

বর্তমানে ‘পরিণীতা’ দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে এবং নিয়মিত স্লট লিডার হিসেবেও নিজের জায়গা ধরে রেখেছে। অন্যদিকে ‘জোয়ার ভাঁটা’-ও সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়ে ধারাবাহিক জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে।

তবুও এই সিদ্ধান্তে রয়েছে স্পষ্ট ঝুঁকি। বিশেষ করে ‘জোয়ার ভাঁটা’-র ক্ষেত্রে বারবার স্লট পরিবর্তন—রাত ৯টা থেকে ৮.৩০, সেখান থেকে আবার ৮.৪৫, দর্শকের অভ্যাসে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা। টেলিভিশন দর্শকের এক বড় অংশ এখনও নির্দিষ্ট সময় মেনে অনুষ্ঠান দেখেন, ফলে এমন পরিবর্তন টিআরপি-তে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না, এখন সেটাই দেখার।

এদিকে নতুন ধারাবাহিক আসছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)-কে। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Bandyopadhyay), যিনি ‘অন্ন মা’-র চরিত্রে অভিনয় করছেন। তিন মেয়েকে একা বড় করে তোলেন। বিপরীতে থাকছেন সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। তবে এই নতুন ধারাবাহিকটি কোন স্লটে জায়গা পাবে, তা নিয়েও কৌতূহল তুঙ্গে।

সব মিলিয়ে, জি বাংলার এই সিদ্ধান্ত কি দীর্ঘমেয়াদে সুফল দেবে, নাকি দর্শকের অভ্যাসে ধাক্কা দিয়ে উল্টো প্রভাব ফেলবে, সেই উত্তর দেবে সময়ই। আপাতত স্পষ্ট, টিআরপি-র লড়াইয়ে এগিয়ে থাকতে চ্যানেল এবার বড় ঝুঁকি নিতেই পিছপা হয়নি।


```