Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'৩২ বছর একসঙ্গে কাজ করছি...' পরেশের 'হেরা ফেরি ৩' ছাড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন অক্ষয়

অবশেষে ‘হেরা ফেরি ৩’ ঘিরে চলা নানা জল্পনা-কল্পনা ও আইনি টানাপোড়েনের পর এই ছবির অন্যতম মুখ অক্ষয় কুমার মুখ খুললেন বিতর্ক নিয়ে। 

 '৩২ বছর একসঙ্গে কাজ করছি...' পরেশের 'হেরা ফেরি ৩' ছাড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন অক্ষয়

পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 May 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ‘হেরা ফেরি ৩’ ঘিরে চলা নানা জল্পনা-কল্পনা ও আইনি টানাপোড়েনের পর এই ছবির অন্যতম মুখ অক্ষয় কুমার মুখ খুললেন বিতর্ক নিয়ে। বহু অনুরাগীর প্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি পার্টকে ঘিরে ঝড় ওঠে, যখন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সিনেমাটি থেকে সরে দাঁড়ান। শুধু তাই নয়, অক্ষয় কুমার এবং প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এই আচরণে ক্ষুব্ধ হয়ে সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ রাওয়াল, যা বলিউডের অন্দরমহলে ও ভক্তদের মধ্যে ব্যাপক চর্চার সৃষ্টি করে।

সম্প্রতি হাউসফুল ৫-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অক্ষয় কুমার বলেন (একটি ভিডিও ক্লিপে যা Bollywood Hungama প্রকাশ করে), “আমি গত ৩০-৩২ বছর ধরে ওঁর (পরেশ রাওয়াল) সঙ্গে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। তিনি দারুণ অভিনেতা। আমি ওঁকে ভীষণ শ্রদ্ধা করি। তবে এটা সেই জায়গা নয় যেখানে আমি এই বিষয়ে বলব। এটা খুব সিরিয়াস একটি বিষয়, এবং এটা এখন আদালতের বিচারাধীন। তাই আমি এখানে কিছু বলতে চাই না।”

পাশাপাশি তিনি ওই সাংবাদিককে ধমক দিয়ে বলেন, “আমার সহ-অভিনেতার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করাটা একেবারেই ঠিক নয়—এটা আমি মোটেই প্রশংসা করি না।”

এর আগে পরেশ রাওয়ালের আইনজীবী সংস্থা ‘আনন্দ অ্যান্ড নাইক’ একটি বিবৃতিতে জানিয়েছিল, কেন অভিনেতা হেরা ফেরি ৩ থেকে সরে দাঁড়িয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার কাছে একটি সূত্র জানিয়েছিল, ‘ভূত বাংলো’-র শ্যুটিং চলাকালীন অক্ষয় কুমার পরেশ রাওয়ালকে হেরা ফেরি ৩-র একটি কাগজে সই করতে বলেন, এবং জানান পূর্ণাঙ্গ চুক্তিপত্র পরে দেওয়া হবে। পরেশ রাওয়াল স্ক্রিপ্ট বা পরিকল্পনা কিছুই না দেখে সংশয় প্রকাশ করেন। তখন অক্ষয় বলেন, “টেনশন নিও না, আমার উপর ভরসা রাখো। সবকিছু পরে লং-ফর্ম এগ্রিমেন্টে পাবা।” সেই ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে এবং বিশ্বাসের জায়গা থেকে পরেশ একটি টার্ম শিটে সই করেন।

এপ্রিলে প্রোমো ভিডিও শ্যুটের জন্যও পরেশকে ডাকা হয়। তখনও তিনি চিত্রনাট্য, প্রযোজনার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী চুক্তি কোথায় তা জানতে চান। সূত্রের দাবি, “ভূত বাংলো সেটেই ওই প্রোমো কিছু পরিবর্তন করে শ্যুট করা হয়। যদিও শ্যুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালে। পরেশ রাওয়াল তখন প্রোমোটি পরের বছর করতে বলেন। এখনও পর্যন্ত তিনি কোনও দীর্ঘমেয়াদী চুক্তি, চিত্রনাট্য বা প্রযোজনার অফিসিয়াল তথ্য পাননি।” তবে আদৌ অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সম্পর্ক আগের মতো ভাল হবে কিনা, বা পরেশ ছাড়াই হেরা ফেরি ৩ এগবে কিনা—তা সময়ই বলবে।


```