Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রসেনজিতের রোলে অনিল কাপুর, ঋতুপর্ণার রোলে ঐশ্বর্যা, ২৫ বছরে দুই ছবি

ঐশ্বর্যা রাইয়ের চরিত্রটি প্রথমে অফার করা হয়েছিল কাজল-কে। কিন্তু কাজল তখন ডেট দিতে পারেননি।

প্রসেনজিতের রোলে অনিল কাপুর, ঋতুপর্ণার রোলে ঐশ্বর্যা, ২৫ বছরে দুই ছবি

'শুধু একবার বলো' , গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 27 May 2025 19:35

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

১৯৯৯ সালে মুক্তি পায় প্রভাত রায়ের পরিচালনায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার (Prosenjit-Rituparna) সুপারহিট ছবি 'শুধু একবার বলো'। ২০২৫ সালে এই ছবি ২৫ বছর (25 Years) পার করে ২৬ বসন্তে পা রাখল। অন্যদিকে ২০০০ সালে রিলিজ করে সতীশ কৌশিক পরিচালিত 'হামারা দিল আপকে পাস হ্যায়'। যে ছবিও ছিল একই গল্পের আধারে তৈরি। এই ছবিটিও ২৫ বছর পূর্ণ করল।

প্রসেনজিতের চরিত্রে অনিল কাপুর (Anil Kapoor) আর ঋতুপর্ণার জায়গায় অভিনয় করেন ঐশ্বর্যা রাই (Aishwarya Rai Bachchan)। তবে দুটি ছবিই ছিল তেলেগু ছবি 'Pelli Chuskundam'-এর নির্যাস নিয়ে তৈরি।

Kokila Kokila Tu Gaye | Sudhu Ekbar Bolo | Bengali Movie Video Song Full HD  | Sujay Music - video Dailymotion

ডঃ ডি রামানাইডুর প্রযোজনায় ও প্রভাত রায়ের সংলাপ পরিচালনায় বাঙালি ধাঁচে তৈরি হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'শুধু একবার বলো'। তবে ছবির প্লট থেকে গান, সবেতেই দক্ষিণী ছবির প্রভাব ছিল। এক ধর্ষিতা মেয়ের চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই আশ্রয়হীনা মেয়েকে নিজের কাছে রেখে নতুন জীবন দেন হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের বিপরীতে আর এক সহ-অভিনেত্রী ছিলেন মৌলি  গঙ্গোপাধ্যায় । ঋতুপর্ণা সেনগুপ্ত তার আগেই ঋতুপর্ণ ঘোষের 'দহন' ছবিতে শ্লীলতাহানির শিকার হওয়া এক নারীর চরিত্র করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন। তাই অনেকটাই এমন রোলে সম্পৃক্ত ছিলেন ঋতুপর্ণা। যদিও 'শুধু একবার বলো' তে ঋতুপর্ণার রোলটি কিছু নাচগানের দৃশ্যে বেশ গ্ল্যামারাস ছিল। মেনস্ট্রিম ছবির সুর ধরে রেখেছিলেন প্রভাত রায়।

Sudhu Ekbar Bolo | শুধু একবার বলো | Bengali Movie Part 3 End | Prosenjit  Chatterjee _ Rituparna Sengupta | Sujay Movies

অনিল কাপুর কিন্তু ঐশ্বর্যা রাইয়ের তুলনায় অনেক বেশি সিনিয়র অভিনেতা ছিলেন। একমাত্র 'তাল' ছবিতে একসঙ্গে কিছু দৃশ্যে অভিনয় করেন তাঁরা। 'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবিতে প্রথম অনিল কাপুরের বিপরীতে কাজ করেন ঐশ্বর্যা। দু'জনকে কিন্তু পর্দায় বেমানান লাগেনি। এক ধর্ষিতা মেয়ের চরিত্রে পরিণত অভিনয় করেন ঐশ্বর্যা।  যদিও কিছুক্ষেত্রে অভিনয়ে এগিয়ে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মৌলি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে হিন্দিতে ছিলেন সোনালি বেন্দ্রে। সোনালির চরিত্র প্রথমে মহিমা চৌধুরীকে অফার করা হয়। মহিমা না করায় অফার চলে যায় পূজা বাত্রার কাছে। পূজাও শেষ অবধি সরে আসায় ফাইনাল হন সোনালী ব্রেন্দ্রে।

Prime Video: Hamara Dil Aapke Paas Hai

ঐশ্বর্যা রাইয়ের চরিত্রটি প্রথমে অফার করা হয়েছিল কাজল-কে। কিন্তু কাজল তখন ডেট দিতে পারেননি।  ঠিক আগের বছর ১৯৯৯তে রিলিজ করে কাজল-অনিল কাপুরের ছবি 'হাম আপকে দিল ম্যায় রেহতে হ্যায়'।

B4U Plus

তেলেগু, বাংলা ও হিন্দি তিনটি ছবিই বক্সঅফিসে হিট করেছিল। তবে বাংলা ছবি 'শুধু একবার বলো' সবথেকে বেশি ঝড় তোলে বক্সঅফিসে। 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এর মতো 'শুধু একবার বলো' বড় পর্দায় দেখানো হলে আবারও হাউসফুল বোর্ড ঝুলবে ছবিঘরে।


```