Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভয়াবহ রোগে আক্রান্ত ফতিমা, কেন বাড়ির বাইরে পা রাখাই বন্ধ করেছিলেন অভিনেত্রী?

মৃগীর পর জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন ফতিমা সানা শেখ।

ভয়াবহ রোগে আক্রান্ত ফতিমা, কেন বাড়ির বাইরে পা রাখাই বন্ধ করেছিলেন অভিনেত্রী?

ফতিমা সানা শেখ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 January 2026 15:35

দ্য ওয়াল ব্যুরো: ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন ফতিমা সানা শেখ। অভিনেত্রীর মৃগী রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকেরই জানা। এমনকি একবার বিমানে যাত্রার সময় মাঝ আকাশেই খিঁচুনি ধরেছিল তাঁর। যদিও ধীরে ধীরে সেই শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

তবে শরীরে যে এমন একটি রোগ বাসা বেঁধেছে, শুরুতে তা বুঝতেই পারেননি ফতিমা। প্রথমে বিষয়টি ধরতে পেরেছিলেন তাঁর বান্ধবী সান্য। পরে জানা যায়, মৃগীর পাশাপাশি ‘বুলিমিয়া’ নামের একটি খাওয়াদাওয়া সংক্রান্ত রোগেও ভুগছিলেন অভিনেত্রী।

এই রোগের প্রভাবে একসময় প্রতিদিন প্রায় ২৫০০ ক্যালোরির খাবার খেয়ে ফেলতেন ফতিমা। খাওয়ার উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না বললেই চলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বাড়ির বাইরে বেরনো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন তিনি। বাইরে বেরোলেই অতিরিক্ত খেয়ে ফেলতেন বলে নিজেকে ঘরের মধ্যেই আটকে রাখতেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা অকপটে জানিয়েছিলেন ফতিমা। তাঁর কথায়, “আমার আর খাবারের সম্পর্ক ভীষণই টক্সিক। একটা সময় ছিল, যখন কোনও লাগাম ছাড়াই খেয়ে গিয়েছি। পরে মন খারাপ হত, ভাবতাম কেন এতটা খেয়ে ফেললাম। বাইরে বেরোলেই খাওয়া শুরু হয়ে যেত বলে বাড়ির বাইরে পা রাখাও বন্ধ করে দিয়েছিলাম।”

ফতিমার এই শারীরিক ও মানসিক অবস্থার কথা প্রথম বুঝতে পেরে তাঁকে বিষয়টি জানিয়েছিলেন বান্ধবী সান্য। প্রথমে এই কথা শুনে ভীষণ লজ্জা পেয়েছিলেন অভিনেত্রী। তবে পরে সাহস করে চিকিৎসকের কাছে বিষয়টি জানান তিনি। চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে ধীরে ধীরে সমস্যার অনেকটাই সমাধান হয়।

বর্তমানে আগের তুলনায় অনেকটাই কম খাওয়ার চেষ্টা করছেন ফতিমা। মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেকে পুরোপুরি সুস্থ ও ফিট রাখার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।


```