Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'আমাদের একটু মানবিক হওয়া প্রয়োজন', পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চিন্তিত সোনু সুদ

সোনু সুদ বলেছেন, “যেমন আমরা করোনার সময় নিজেদের সুস্থ রাখার চেষ্টা করেছি, তেমনই আসুন আমাদের চারপাশের পথকুকুরদের সুস্থ রাখার দায়িত্ব নিই।”

'আমাদের একটু মানবিক হওয়া প্রয়োজন', পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চিন্তিত সোনু সুদ

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 January 2026 14:15

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সোনু সুদ (Sonu Sood) সম্প্রতি পথকুকুর (Stray Dogs) সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আর্জি, “আমরা কি একটু মানবিক হতে পারি না?” পথকুকুরদের বিভিন্ন স্থানে বিতাড়নের বিষয়টি তাকে রীতিমতো চিন্তিত করেছে। সোনু সুদ মনে করেন, সঠিক সময়ে টীকাকরণ ও নির্বীজকরণের মাধ্যমে পথকুকুরদের সুস্থ রাখা সম্ভব।

বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্ট আগের অবস্থানই বহাল রাখার ইঙ্গিত দিয়েছে। শীর্ষ আদালত পূর্বে নির্দেশ দিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, খেলার মাঠের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে পুরোপুরি পথকুকুরমুক্ত রাখতে হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে যে, বিতাড়িত কুকুরদের শেল্টারে পাঠানো হবে এবং সেই এলাকায় ফেরানো যাবে না। এই নির্দেশনার ফলে গোটা দেশেই পশুপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কুকুরের মন বোঝা মানুষের পক্ষে কখনওই সম্ভব নয়। কখন প্রাণীটি কামড়াবে বা কামড়াবে না, তা জানা সম্ভব নয়। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই ভাল। কারণ শুধু কামড়ানো নয়, পথকুকুরের কারণে দুর্ঘটনাও ঘটে থাকে। এই পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন সোনু সুদ।

অতীতের করোনাকাল থেকে সাম্প্রতিক সময়ে পর্যন্ত সোনুকে দেখা গিয়েছে বারবার মানুষের পাশে দাঁড়াতে, সমাজের জন্য কাজ করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার তিনি মানুষের পাশাপাশি ভারতের পথকুকুরদের সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে উদ্যত হয়েছেন। পশুকল্যাণ সংস্থার সমর্থনে সোনু জানান, “যেমন আমি একজন ভারতীয়, তেমনই প্রতিটি পথকুকুরও ভারতীয়। সেই কারণেই তাদের দেশি বলা হয়। আমি সকলকে অনুরোধ করব, যেভাবে আমরা করোনার সময় নিজেদের সুস্থ রাখতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি, আসুন আমরা আমাদের চারপাশের পথকুকুরদেরও প্রয়োজনীয় টিকাকরণ ও নির্বীজকরণ নিশ্চিত করি। এতে ওরাও সুস্থ থাকবে এবং আমাদের চারপাশের পরিবেশও নিরাপদ থাকবে।”
 


```