Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘মির্জাপুর’-এ ফিরছেন মুন্না ভাই! চরিত্রে নতুনত্ব নিয়ে কী বললেন দিব্যেন্দু শর্মা

‘মির্জাপুর’ সিরিজে মুন্না ত্রিপাঠীর মৃত্যু হলেও বড় পর্দায় ফিরছেন দিব্যেন্দু শর্মা।

‘মির্জাপুর’-এ ফিরছেন মুন্না ভাই! চরিত্রে নতুনত্ব নিয়ে কী বললেন দিব্যেন্দু শর্মা

দিব্যেন্দু শর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 January 2026 11:53

দ্য ওয়াল ব্যুরো: ‘মির্জাপুর’ (Mirzapur) মানেই দর্শকের মনে প্রথম যে নামটা ভেসে ওঠে, তা হল মুন্না ত্রিপাঠী (Munna Tripathi)। দিব্যেন্দু শর্মার অভিনয়ে এই চরিত্রটি সিরিজের অন্যতম আইকনিক হয়ে উঠেছে। যদিও কাহিনির গতিপথে মুন্না ত্রিপাঠীর মৃত্যু দেখানো হয়েছিল, তবু চরিত্রটি যে একেবারে শেষ হয়ে যায়নি, তার ইঙ্গিত মিলছে এবার। কারণ ‘মির্জাপুর’ আসছে বড় পর্দায়, আর সেই ছবিতেই ফের দেখা যাবে মুন্না ভাইয়াকে।

এই প্রত্যাবর্তন নিয়ে দিব্যেন্দু নিজেও বেশ উচ্ছ্বসিত। তাঁর কথায়, “দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন পেয়েছি।” একই সঙ্গে তিনি জানাচ্ছেন, চরিত্র, মানুষ আর দুনিয়া, সবই থাকছে আগের মতোই। শুধু মাধ্যম বদলাচ্ছে। “একই মানুষ, একই চরিত্র, একই দুনিয়াকে এ বার বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন, কিচ্ছু বদলায়নি। শুধু এনার্জিটা আরও বেড়ে গিয়েছে,” বলছেন অভিনেতা।

তবে উচ্ছ্বাসের পাশাপাশিই দিব্যেন্দুর মধ্যে কাজ করছে একরাশ নার্ভাসনেস। তাঁর মতে, ‘মির্জাপুর’ শুধু একটি সিরিজ় নয়, দর্শকদের আবেগের জায়গা। “এই সিরিজ় নিয়ে দর্শকদের মধ্যে অন্য ধরনের এক আবেগ কাজ করে। তাই আমি একটু নার্ভাস। কারণ চরিত্রটাকে একই মাত্রায় বেঁধে ফেলতে চাইছি না। নতুন করে কী করা যায়, সেটাই ভাবছি,” খোলাখুলি স্বীকার করছেন তিনি।

টাইপকাস্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নে দিব্যেন্দুর উত্তর স্পষ্ট। “সেই জন্যই নানা ধরনের চরিত্রে অভিনয় করি। যাতে দর্শকদের একঘেঁয়ে না লাগে।” ৪২ বছরের এই অভিনেতা মনে করেন, ১৪ বছরের কেরিয়ারের পরে তিনি এখন এমন একটা জায়গায় পৌঁছেছেন, যেখানে ভালো চরিত্র বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। “আমি চরিত্র নিয়ে খুব সিলেকটিভ। কিন্তু এখন এমন প্রস্তাব আসছে যে ‘না’ বলা সম্ভব হচ্ছে না,” বলছেন তিনি।

দিব্যেন্দুর সংযোজন, শুধু চরিত্র নয়, টাকা আর ইগোকেও গুরুত্ব দেন তিনি। “আমি নিজেকে রিপিট করতে ভালবাসি না। তাই প্রথমেই দেখি চরিত্রটা আমাকে চ্যালেঞ্জ করছে কি না।” সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘শালি মহব্বত’-এ। এই প্রসঙ্গে অভিনেতার স্পষ্ট বক্তব্য, “আমি যখন নিজেকে স্ক্রিনে দেখব, যেন লজ্জা না পাই, এটাই আমার কাছে শেষ কথা।”

তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আরও কিছু বিষয়ও মাথায় রাখেন তিনি, প্রোডাকশন হাউস, সহকর্মীরা কারা, প্রজেক্টের পরিবেশ কেমন। সব মিলিয়ে দিনের শেষে নিজেকে একজন শিল্পী হিসেবেই দেখেন দিব্যেন্দু। “আমি খুব স্বার্থপর শিল্পী। সেটাই করি, যা ভাললাগে। সীমিত পরিসরের মধ্যেই নতুন কিছু করার চেষ্টা করি,” বলেই শেষ করেন তিনি।


```