Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'হঠাৎ কে যেন গলা টিপে ধরল!' রাতের পর রাত আতঙ্কে কাটছে হেমা মালিনীর

কেরিয়ারের শুরুর দিকে জুহুর এক ভুতুড়ে বাংলোতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন হেমা মালিনী।

'হঠাৎ কে যেন গলা টিপে ধরল!' রাতের পর রাত আতঙ্কে কাটছে হেমা মালিনীর

হেমা মালিনী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 January 2026 18:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী (Hema Malini), রুপালি পর্দায় যাঁকে ঘিরে স্বপ্ন দেখেছে প্রজন্মের পর প্রজন্ম, বাস্তব জীবনে এক সময় তাঁকেই কাটাতে হয়েছে চরম আতঙ্কের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই তুলে ধরেছেন তাঁর জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়, যে বাড়িতে থাকতেন, তা আক্ষরিক অর্থেই ছিল ভুতুড়ে।

কেরিয়ারের শুরুর দিকে হেমা মালিনী এবং তাঁর পরিবার মুম্বইয়ের জুহু এলাকায় একটি বাংলো ভাড়া নিয়েছিলেন। নতুন বাড়িতে ওঠার পর প্রথম থেকেই অস্বস্তি শুরু হয়। হেমার কথায়, ওই বাড়িতে পা রাখার পর তিনি এক মুহূর্তের জন্যও শান্তি পেতেন না। বিশেষ করে রাত নামলেই শুরু হতো বিভীষিকা।

প্রতিদিন রাতেই তাঁর মনে হতো, যেন অদৃশ্য কোনও শক্তি তাঁকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। ঘুমোতে গেলেই আতঙ্কে ভরে যেত মন। এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হেমা মালিনী জানান, “আমি যখনই ঘুমানোর চেষ্টা করতাম, মনে হত কেউ আমার গলা টিপে ধরছে। নিশ্বাস নিতে পারতাম না, ছটফট করতাম। প্রতি রাতে একই ঘটনা ঘটত।”

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ভয়ঙ্কর অনুভূতি কেবল হেমারই হতো। পাশের ঘরেই থাকা মা-বাবা কিছুই টের পেতেন না। অথচ প্রতি রাতে এক অজানা আতঙ্কে সিঁটিয়ে থাকতেন অভিনেত্রী। একের পর এক রাত এভাবে কাটতে থাকায় তাঁর মানসিক ও শারীরিক অবস্থারও অবনতি হতে শুরু করে।

টানা কয়েকদিন এই অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর হেমা মালিনী সিদ্ধান্ত নেন, তিনি আর ওই বাড়িতে থাকবেন না। পরিবারের সদস্যরাও বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত সেই বাংলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে তিনি জানতে পারেন, ওই বাড়িটি নিয়ে আগেও নানা ভৌতিক ঘটনার কথা প্রচলিত ছিল।

পর্দার ‘ড্রিম গার্ল’-এর জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন এক আতঙ্কের মধ্য দিয়ে অভিনেত্রীকে যেতে হয়েছে জেনে রীতিমতো বিস্মিত তাঁর অনুরাগীরা। বর্তমানে মুম্বইয়ের একটি বিলাসবহুল বাংলোতেই থাকেন হেমা মালিনী। তবে সেই ভুতুড়ে বাড়ির স্মৃতি আজও নাকি মাঝে মাঝে তাঁকে তাড়া করে বেড়ায়।


```