Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ভামিকা-অকায়কে কোলে নিয়ে অনুষ্কার বাড়িতে বিরাট, দিদার সঙ্গে নাতি-নাতনির খুনসুটির ভিডিও ভাইরাল

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট ও অনুষ্কা বৃন্দাবন সফর শেষে ফিরলেন বাড়ি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
 

ভামিকা-অকায়কে কোলে নিয়ে অনুষ্কার বাড়িতে বিরাট, দিদার সঙ্গে নাতি-নাতনির খুনসুটির ভিডিও ভাইরাল

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট ও অনুষ্কা বৃন্দাবন সফর শেষে ফিরলেন বাড়ি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর একটু সময় নিজের আর পরিবারের জন্যই রাখছেন বিরাট কোহলি। সদ্য তিনি ও স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছেছিলেন বৃন্দাবনে, যেখানে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছিলেন। সেই সফরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁদের ঘরে ফেরার মুহূর্তেও ধরা দিল এক অন্যরকম দৃশ্য।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিরাট ও অনুষ্কা অকায় ও ভামিকাকে নিয়ে বাড়ি ফিরেছেন। বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনুষ্কার মা। প্রথমেই তিনি জড়িয়ে ধরেন মেয়েকে, তারপর স্নেহে ভরিয়ে দেন অনুষ্কার কোলে থাকা ছোট ছেলে অকায়কে। নাতিকে কোলে তুলে আদরে ভরিয়ে দিতেই পাশে দাঁড়িয়ে থাকা দিদি ভামিকা দিদার মনোযোগ পাওয়ার জন্য টানতে থাকে তাঁর শাড়ির আঁচল।

এরপর দিদার কোলে পৌঁছায় ভামিকাও। দুই নাতি-নাতনিকে আদরে ভরিয়ে ঘরের ভিতরে নিয়ে যান অনুষ্কার মা। তবে যথারীতি ভিডিওতে মুখ ঢাকা ছিল অকায় ও ভামিকার—ইমোজি দিয়ে দুই শিশুর মুখ আড়াল করেছেন পরিবার। মুখ দেখা না গেলেও, এই আবেগঘন মুহূর্তে নেটদুনিয়ার মন গলেছে। অনেকেই কমেন্ট করেছেন, “নজর না লাগে এতটুকু ভালবাসায়,” কেউ কেউ আবার দিয়েছেন শুধু হৃদয়ের ইমোজি।

বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকেই তাঁকে প্রায় সবসময় অনুষ্কার সঙ্গে দেখা যাচ্ছে। এই সফরের মাঝেই মঙ্গলবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দেন অনুষ্কা। পোস্টের সঙ্গে অনুষ্কা দিয়েছেন একটি হৃদয় ইমোজি। এর আগেও এক দীর্ঘ বার্তায় স্বামীর প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

লিখেছিলেন, “ওরা রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলবে। আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা, যেগুলো তুমি কাউকে দেখাওনি। সেই লড়াইগুলোর কথা, যেগুলো কেউ দেখেনি। তোমার দেওয়া অমূল্য ভালবাসা মনে থাকবে—যা তুমি এই ফরম্যাটকে দিয়েছ। আমি জানি, এটা তোমার কত বড় অংশ নিয়ে নিল। তবুও, তুমি যখন সাদা জার্সিতে অবসরের সিদ্ধান্ত নিলে, আমি জানতাম তুমি তোমার মনের কথা শুনছ। আর তাই বলব, তুমি এই বিদায়ের প্রতিটি মুহূর্ত অর্জন করেছ।”


```