Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পুরো টুকেছে 'চ্যাম্পিয়ন্স' থেকে! ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার নিয়ে তরজা, তোপের মুখে আমির

‘সিতারে জমিন পর’ ট্রেলারে স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর ফ্রেম-টু-ফ্রেম নকলের অভিযোগ উঠল আমির খানের বিরুদ্ধে। 
 

পুরো টুকেছে 'চ্যাম্পিয়ন্স' থেকে! ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার নিয়ে তরজা, তোপের মুখে আমির

আমির খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। আমির খানের ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে ট্রেলার মুক্তির পরপরই প্রশংসার পাশাপাশি উঠেছে নকলের অভিযোগ।

ইন্টারনেট জুড়ে এখন তীব্র সমালোচনা, অনেকেই বলছেন ছবিটি স্প্যানিশ হিট ছবি ‘Campeones’ এবং তার ইংরেজি রিমেক ‘Champions’-এর দৃশ্য-দৃশ্য নকল। ‘চ্যাম্পিয়নস’ ছবির কাহিনি, যা বর্তমানে জিও হটস্টারে দেখা যাচ্ছে, একজন বাস্কেটবল কোচ একদল খেলোয়াড়কে খেলতে শেখান। এরপর ধীরে ধীরে তাঁর জীবন বদলে যেতে থাকে। ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলারেও একইরকম গল্প দেখা যাচ্ছে।

রেডডিটে এখন ভাইরাল একটি থ্রেডে ‘সিতারে জমিন পর’-এর ট্রেলারের সঙ্গে ‘চ্যাম্পিয়নস’-এর দৃশ্য মিলিয়ে পোস্ট করা হয়েছে ফ্রেম-টু-ফ্রেম তুলনা। সেখানে এক ব্যবহারকারী লিখেছেন, “ফরেস্ট গাম্পের পরে আবার রিমেক করার ঝুঁকি নেওয়াই উচিত হয়নি আমিরের।” আরেকজন মন্তব্য করেন, “এই ছবি অন্তত ফরেস্ট গাম্পের মতো জনপ্রিয় নয়, তাই অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা কোনও ভাল দিক নয়।”

আরও কেউ কেউ লিখেছেন, “পারফেকশনিস্ট এখন পারফেক্ট কপিয়ারে পরিণত হয়েছেন।” একজন রীতিমতো বিস্মিত হয়ে লেখেন, “টিউবলাইট পড়া থেকে শুরু করে সব গ্যাগই নকল। ভেবেছিলাম মামু হয়তো নিজের মতো কিছু যোগ করবেন, কিন্তু এটা তো পুরোপুরি ফ্রেম-টু-ফ্রেম রিমেক!”

Looks like SZP is a frame-by-frame copy of the Spanish hit Campeones(2023).
byu/Chai_Lijiye inBollyBlindsNGossip

‘সিতারে জমিন পর’ ছবিতে আমির খান একজন রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচের ভূমিকায়, যাঁকে বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন। ছবিতে ১০ জন নতুন মুখের আত্মপ্রকাশ ঘটছে। রয়েছেন জেনেলিয়া দেশমুখও।


```