Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জঘন্য লাগছে! কান চলচ্চিত্র উৎসবে ঊর্বশীর 'পোশাক' ও হাতে লক্ষ লক্ষ টাকার 'টিয়া পাখি' দেখে ট্রোলিংয়ের বন্যা

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সূচনাতেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। 

জঘন্য লাগছে! কান চলচ্চিত্র উৎসবে ঊর্বশীর 'পোশাক' ও হাতে লক্ষ লক্ষ টাকার 'টিয়া পাখি' দেখে ট্রোলিংয়ের বন্যা

ঊর্বশী রাউটেলা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সূচনাতেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। রেড কার্পেটে হেঁটে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে এলেন তিনি। কিন্তু এবার তাঁর সঙ্গে ছিল এক অনন্য সঙ্গী—লক্ষ লক্ষ টাকার এক ‘টিয়া পাখি’। শুনে চমকে উঠলেন? না, কোনও আসল পাখি নয় এটি। বরং অভিনব চমক হিসেবে অভিনেত্রীর হাতে ধরা ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকার একটি ক্লাচ ব্যাগ, যার ডিজাইন টিয়া পাখির আদলে।

ঊর্বশীর রেড কার্পেট লুক ছিল যথেষ্ট গ্ল্যামারাস—নীল রঙের আইশ্যাডো, মাথায় ঝলমলে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ-শোল্ডার গাউন আর সঙ্গে মানানসই দুল। কিন্তু সবচেয়ে বেশি যা চোখে পড়েছে, তা হলো তাঁর চড়া মেকআপ। আর সেখানেই শুরু ট্রোলিংয়ের ঢল। নেটিজ়েনদের একাংশের মতে, এই সাজ অত্যন্ত ‘অস্বাভাবিক’ ও ‘অতিরিক্ত’।

রেড কার্পেটে ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। কেউ লিখলেন, "এই সাজ একেবারেই জঘন্য। আপনাকে এবার এড়িয়ে যাওয়াই ভাল।" কেউ আবার ব্যঙ্গ করে মন্তব্য করলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও চলত!” সাজের অভিনবত্ব যেমন একাংশের নজর কেড়েছে, তেমনই সমালোচনার খোরাক হয়েছেন অভিনেত্রী।

এ বছর ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, চলবে ২৪ মে পর্যন্ত। উৎসব শুরুর আগেই বিতর্ক উসকে দিয়েছে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েন। এই পরিস্থিতির জেরে অভিনেত্রী আলিয়া ভাট শেষ মুহূর্তে উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
 


```