Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে এখনও চুপ শাহরুখ! পাকিস্তান প্রেম? সামনে এল আসল তথ্য

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান। 

পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে এখনও চুপ শাহরুখ! পাকিস্তান প্রেম? সামনে এল আসল তথ্য

শাহরুখ খান

শেষ আপডেট: 13 May 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান। 'অপারেশন সিঁদুর' নিয়ে কিং খানের এই নীরবতা ঘিরে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। তাঁদের একাংশের মতে, দেশের এই গর্বের মুহূর্তে শাহরুখের চুপ থাকা দৃষ্টিকটু।

ঠিক এমন এক সময়েই ভাইরাল হয়েছে শাহরুখের পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও। যেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন, তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তানের একটি সংযোগ রয়েছে। শাহরুখ জানান, “আমার বাবার জন্ম পাকিস্তানে। ওখানেই তাঁর শৈশব কেটেছে। এখনও আমাদের অনেক আত্মীয় পাকিস্তানে থাকেন—বাবার তুতো ভাইয়েরাও সেখানে আছেন।”

এই মন্তব্য সামনে আসতেই আবার একাংশ নেটদুনিয়ায় জোরদার আক্রমণ শুরু করেছেন শাহরুখের দিকে। তাঁদের দাবি, পাকিস্তানের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণেই হয়তো দেশের সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে কোনও মন্তব্য করেননি বলিউড বাদশা।

এদিকে, বলিউড সূত্রে খবর, চলতি মাসের ১৬ তারিখ থেকে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি *‘কিং’*–এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক আবহে শ্যুটিং পিছিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে শাহরুখ বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

তবে সিনেমার দুনিয়ায় শাহরুখের চমক দিয়ে ফেরা কোনও নতুন বিষয় নয়। 'জওয়ান' আর 'ডাঙ্কি'-র মতো পরপর হিটের পর এবার 'কিং'–এ একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। বাড়ানো হয়েছে চুল, মুখজুড়ে দাঁড়ি—লুকেই ধরা দিচ্ছে এক লড়াকু রাজসিকতা। এমনকি, ছবির পরিচালকও বদলেছেন—সুজয় ঘোষের বদলে এবার পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। আর এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবারের জন্য কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। রেকর্ড বাজেটের এই প্রজেক্টে প্রতিটি পদক্ষেপেই চমক রাখতে চাইছেন বাদশা।


```