Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

শাহরুখের ছবিতে এই গানটি গাওয়ার কথা অভিজিতের, রাতারাতি নিজের 'নামে' করে নেন অনু মালিক

নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম।

শাহরুখের ছবিতে এই গানটি গাওয়ার কথা অভিজিতের, রাতারাতি নিজের 'নামে' করে নেন অনু মালিক

শেষ আপডেট: 13 May 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম। মেলোডির রাজপথে তাঁর যাত্রা বহুদিনের, কিন্তু স্পষ্টভাষী এই গায়ক বরাবরই নিজের অভিমান বা অসন্তোষ প্রকাশ করতে পিছপা হন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ মুখ খোলেন শাহরুখ খানের ২১ বছর আগের হিট ছবি ‘ম্যায় হুঁ না’-র গান ‘গোরি গোরি’ নিয়ে। তাঁর দাবি, এই গানটি প্রথমে তাঁর গাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত অনু মালিক নিজেই সেটি গেয়ে নেন। গলায় একরাশ ক্ষোভ নিয়ে অভিজিৎ বলেন, “অনু মালিকের গান রেকর্ডিং মানেই একরকম টেনশনের ব্যাপার। কারণ তিনি যেকোনও সময় বলে বসতে পারেন—এই গানটা দারুণ হয়েছে, আমি নিজেই গাইব। এটা একেবারে অদ্ভুত একরকম আবেগ।”

তিনি আরও জানান, “গোরি গোরি’ গানটি আমি আর কেকে গাইব বলে ঠিক হয়েছিল। কিন্তু পরে শুনি, গানটি ভাইসাব নিজের গলায় রেকর্ড করে ফেলেছেন। মুক্তির পর যখন শুনি, তখন তো আর কিছু বলার ছিল না।” এমনকি মজার ছলে তির্যক ভঙ্গিতে গানটির নাম তিনি ‘চোরি চোরি’ বলেও উল্লেখ করেন।

তবে এখানেই থেমে থাকেননি অভিজিৎ। ছবির আরেকটি জনপ্রিয় গান ‘তুমহেঁ জো ম্যায়নে দেখা’ নিয়েও তাঁর অভিমান রয়েছে। তিনি জানান, এই গানটির জন্য তাঁকে কোনও প্রস্তুতির সময় দেওয়া হয়নি। হঠাৎ একদিন শ্যুটিং সেটে ডেকে পাঠিয়ে তাঁকে গান রেকর্ড করতে এবং ডাব করতে বলা হয়। অভিজিৎ বলেন, “আমি গাইতে পারি বলেই হয়তো দ্রুত গেয়ে ফেলেছিলাম। কিন্তু যদি একটু সময় দেওয়া হতো, তাহলে গানটি আরও হৃদয়ছোঁয়া হতে পারত। এমনকি হয়তো আরও একটা কালজয়ী গান হতো।”


```