Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেশের সেনার জন্য একটাও শব্দ নেই আমিরের, ‘সিতারে জমিন পর’ বয়কটের ডাক নেটপাড়ায়

‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির পরই আমির খানের চুপ থাকা নিয়ে সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় উঠছে বয়কটের ডাক।
 

দেশের সেনার জন্য একটাও শব্দ নেই আমিরের, ‘সিতারে জমিন পর’ বয়কটের ডাক নেটপাড়ায়

‘সিতারে জমিন পর’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। আর সেই ট্রেলার নিয়েই তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা আমির খান। ছবির ট্রেলার ঘিরে যেমন উত্তেজনা তৈরি হয়েছিল, তেমনই শুরু হয়েছে সমালোচনার ঢেউ। সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন এই ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন।

তাঁদের দাবি, বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে যখন অনেক তারকাই সেনার প্রতি সমর্থন জানাচ্ছেন, তখন আমির খানের নীরবতা প্রশ্ন তুলছে। একজন নেটিজেন লিখেছেন, “দেশ আগে, বলিউড পরে। যাঁরা দেশের সেনার জন্য একটি কথাও বলেন না, তাঁদের ছবি আমরা দেখব না।”


আরেকজন লিখেছেন, “পাকিস্তানি ভক্তদের আঘাত না করতে আমির সবসময় সতর্ক থাকেন। তাই ভারতের জন্য কিছু বলেন না। তাই ওঁর কোনও সম্মান নেই।” কেউ আবার আমিরের পুরনো তুরস্ক সফরের ছবি পোস্ট করে সেই প্রসঙ্গও তুলে এনেছেন।

তবে বিতর্কের মাঝেও রয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই ট্রেলারের প্রশংসা করে জানিয়েছেন, ছবির বিষয়বস্তু যথেষ্ট স্পর্শকাতর এবং সমাজমুখী। অনেকের মতে, ‘তারে জমিন পার’-এর মতোই এই ছবিও মানুষের হৃদয়ে দাগ কাটবে। আমির খান এই সমালোচনার মুখে কী প্রতিক্রিয়া দেবেন, তা এখন দেখার। তবে ট্রেলার মুক্তির পরই স্পষ্ট, ‘সিতারে জমিন পর’ মুক্তির আগেই বিতর্কে উত্তপ্ত বলিউড।


```