Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দেশে পরিস্থিতি অনুকূল নয়, কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে শেষ মুহূর্তে কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া ভাট।

 

দেশে পরিস্থিতি অনুকূল নয়, কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই আন্তর্জাতিক আসরে ল’ওরিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রেডকার্পেটে পা রাখার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীর সঙ্গে সংহতি জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

মিড-ডে-র প্রতিবেদন অনুযায়ী, প্যারিস ফ্যাশন উইকে নজরকাড়া উপস্থিতির পর কানে আত্মপ্রকাশ করতে প্রস্তুত ছিলেন আলিয়া। সপ্তাহান্তে তাঁর ফ্রান্সে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি সেই পরিকল্পনা স্থগিত রাখেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘দেশের এমন কঠিন সময়ে তিনি নিজেকে কান উৎসবে পাঠাতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তাই সিদ্ধান্ত নেন না যাওয়ার।’’

ইন্ডিয়া টুডের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরে কানে অংশ নিতে পারেন আলিয়া। সূত্রের বক্তব্য, ‘‘সীমান্তে টানাপোড়েনের মধ্যে আলিয়া মনে করছেন এখন এমন মঞ্চে যাওয়া ঠিক হবে না। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে তিনি অন্য কোনও দিন গিয়ে হাজির হবেন।’’

Alia Bhatt, India Vs Pakistan, Operation Sindoor, Pahalgam Attack

১৩ মে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া লিখেছিলেন, ‘‘গত কয়েক রাত যেন অন্যরকম। যেন একটা চাপা স্তব্ধতা চারপাশে। মনে হচ্ছে গোটা দেশ একসঙ্গে নিঃশ্বাস চেপে বসে আছে। প্রতি মুহূর্তে ফোনে আসা খবরের আপডেট যেন একেকটা টান। জানি, পাহাড়ে কোথাও আমাদের জওয়ানরা এখনও জেগে, সতর্ক, আর বিপদের মুখোমুখি।’’

এই সিদ্ধান্ত নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এটি নিছক ‘পাবলিক রিলেশনস কৌশল’। কেউ লিখেছেন, ‘‘চমৎকার PR স্টান্ট। ইমেজ বিল্ডিং চলছে কানের জন্য।’’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘‘যখন মুখ খোলার সময় ছিল, তখন কেউ কথা বলল না, এখন পরিস্থিতি সামাল দিতে এসব করছে।’’
 


```