Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শরীরে নেই একটা সুতোও, উলঙ্গ হয়ে গাছের ফাঁকফোকরে এ কী করছেন বিদ্যুৎ জামওয়াল!

উলঙ্গ হয়ে ভিডিও শেয়ার করে তুমুল বিতর্কে বিদ্যুৎ জামওয়াল।

শরীরে নেই একটা সুতোও, উলঙ্গ হয়ে গাছের ফাঁকফোকরে এ কী করছেন বিদ্যুৎ জামওয়াল!

বিদ্যুৎ জামওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 17:48

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) ফের একবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে (Viral Video)। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি গাছে চড়ছেন বিদ্যুৎ। যদিও তাঁর পিঠের অংশ ‘ইভিল আই’ ইমোজি দিয়ে আড়াল করা ছিল, তবুও ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে হইচই পড়ে গিয়েছে।

চরম ফিটনেসের জন্য পরিচিত এই অভিনেতার এমন সাহসী ভিডিও অনেককেই অবাক করেছে। অনেকে এই পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন।

ভিডিওর ক্যাপশনে বিদ্যুৎ জামওয়াল নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, একজন যোগা অনুশীলনকারী হিসেবে তিনি বছরে একবার যোগচর্চার একটি বিশেষ পদ্ধতি ‘সহজ’ অনুসরণ করেন। বিদ্যুতের কথায়, এই সাধনার মূল ভাবনা হল স্বাভাবিকতা ও সহজাত প্রবৃত্তির দিকে ফিরে যাওয়া। এর মাধ্যমে প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ তৈরি হয়।

তবে আধ্যাত্মিক ব্যাখ্যা দিলেও, ভিডিওটির দৃশ্য ঘিরে নেটদুনিয়ায় আলোচনা থামেনি। বিদ্যুতের এই পোস্ট কেউ প্রশংসা করেছেন সাহসী ভাবনার জন্য, আবার অনেকেই একে অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেছেন। 
 


```