Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঠোঁটের মাঝে আস্ত একটা চেরি! মাত্র ২০ বছর বয়সেই ব্যাকলেস লাল গাউনে ঝড় তুললেন 'ধুরন্ধর' গার্ল সারা

মাত্র ২০ বছর বয়সে ব্যাকলেস লাল গাউনে সাহসী লুকে নজর কাড়লেন ‘ধুরন্ধর’ গার্ল সারা অর্জুন।

ঠোঁটের মাঝে আস্ত একটা চেরি! মাত্র ২০ বছর বয়সেই ব্যাকলেস লাল গাউনে ঝড় তুললেন 'ধুরন্ধর' গার্ল সারা

সারা অর্জুন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 16:25

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’-এ নজরকাড়া অভিনয়ের পর দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সারা অর্জুন। মাত্র ২০ বছর বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। সাম্প্রতিক এক ফটোশুটে তোলা ছবিতে বোল্ড লাল ব্যাকলেস পোশাকে ধরা দিয়ে আবারও উত্তেজনা বাড়িয়েছেন সারা।

সেই ফটোশুটে সারার পরনে ছিল একটি গাঢ় লাল রঙের পোশাক, যার ডিপ নেকলাইন আলাদা করে নজর কেড়েছে। হালকা এলোমেলো চুলের স্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, লাল ব্যাকলেস পোশাকে পোজ দিয়েছেন সারা। খুব কম গয়না ও হালকা মেকআপে বেশ আকর্ষণীয় লাগছে তাঁকে। একটি ছবিতে মুখে লাল চেরি ধরে পোজ দিতেও দেখা গিয়েছে সারাকে।

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার তেলুগু সিনেমায় পা রাখতে চলেছেন সারা অর্জুন। গুনশেখর পরিচালিত ‘ইউফোরিয়া’ ছবির মাধ্যমে তাঁর তেলুগু ডেবিউ হতে চলেছে। এক সাক্ষাৎকারে পরিচালক গুনশেখরের কন্যা জানান, ছবিটি মূলত সমসাময়িক বিষয়, বিশেষ করে বাবা-মা ও সন্তানের সম্পর্ক এবং ১৩ থেকে ২০ বছর বয়সি তরুণদের জীবনকে কেন্দ্র করে তৈরি।

চরিত্রের আবেগ বুঝতে সারা একাধিকবার হায়দরাবাদে গিয়ে গুনশেখরের সঙ্গে সেশন করেছেন এবং চরিত্রের দিকগুলো খুব ভালভাবেই রপ্ত করেছেন। এছাড়া, প্রায় ২৩ বছর পর গুনশেখরের সঙ্গে আবার কাজ করছেন ভূমিকা চাওলা, যিনি ছবিতে এক মায়ের ভূমিকায় থাকবেন।

এদিকে, ৫ ডিসেম্বর ২০২৫ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রেকর্ড গড়া ‘ধুরন্ধর’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। ছবিটি জানুয়ারির শেষের দিকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ছবির দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ প্রেক্ষাগৃহে।


```