Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘ধুরন্ধর ২’ বা ‘টক্সিক’-কে ভয় নয়! কী কারণে 'আওয়ারাপন ২'-এর মুক্তি পিছিয়ে দিচ্ছেন মুকেশ ভাট?

কেন বারবার পিছোচ্ছে ইমরান হাসমির ‘আওয়ারাপন ২’?

‘ধুরন্ধর ২’ বা ‘টক্সিক’-কে ভয় নয়! কী কারণে 'আওয়ারাপন ২'-এর মুক্তি পিছিয়ে দিচ্ছেন মুকেশ ভাট?

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর ২’-এর ভয়ে নয়, কাজ বাকি বলেই পিছোচ্ছে ‘আওয়ারাপন ২’ (Awarapan 2)। স্পষ্ট জানালেন প্রযোজক মুকেশ ভাট (Mukesh Bhatt)। সম্প্রতি ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে তৈরি হওয়া নানা জল্পনারই অবসান ঘটালেন তিনি।

২০০৭ সালের জনপ্রিয় অ্যাকশন-রোম্যান্টিক ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-তে ফের মুখ্য ভূমিকায় রয়েছেন ইমরান হাসমি। প্রথমে শোনা গিয়েছিল, ১৩ এপ্রিল ছবিটি মুক্তি পেতে পারে। তবে পরে খবর আসে, মুক্তির দিন পিছোচ্ছে। সেই নিয়েই গুঞ্জন ছড়ায়, রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’ এবং যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতেই নাকি পিছিয়ে দেওয়া হচ্ছে মুক্তি।

এই প্রসঙ্গে পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ ভাট স্পষ্ট জানান, “আওয়ারাপন ২-এর মুক্তি মে বা জুনে সরানো হয়েছে কারণ ছবির এখনও কিছু কাজ বাকি রয়েছে। শুটিং চলাকালীন ইমরান হাসমির দুর্ঘটনা ঘটে এবং তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৪৫ দিন তিনি কোনও অ্যাকশন দৃশ্যে অংশ নিতে পারবেন না। সেই কারণেই বাকি অ্যাকশন সিকোয়েন্সগুলো পরে শুট করা হবে। ধুরন্ধর ২ বা টক্সিক নিয়ে আমি মোটেই ভয় পাচ্ছি না।”

প্রযোজকের কথায়, ছবির এখনও প্রায় ২০ দিনের একটি শুটিং শিডিউল বাকি রয়েছে, যা মার্চ মাসে মালয়েশিয়ায় সম্পন্ন হবে।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ভারতের সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি হিসেবে নজির গড়েছে। ছবিটি দেশে প্রায় ৮৪০ কোটি টাকা ব্যবসা করেছে। অন্যদিকে, কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবিগুলির মধ্যে অন্যতম। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহন্দাস।

‘আওয়ারাপন’ ছবিটি পরিচালনা করেছিলেন মহিত সুরি। সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতিন কক্কর, চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। এই ছবিতে ইমরান হাসমির পাশাপাশি অভিনয় করছেন দিশা পাটানি ও শাবানা আজমি।


```