শরীরটা যেন কিছুতেই ভাল যাচ্ছে না পরিচালক প্রভাত রায়ের। কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে।

শরীরটা যেন কিছুতেই ভাল যাচ্ছে না পরিচালক প্রভাত রায়ের। কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে।
শেষ আপডেট: 15 May 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: শরীরটা যেন কিছুতেই ভাল যাচ্ছে না পরিচালক প্রভাত রায়ের। কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে। বাড়িও ফিরেছিলেন। ফের অসুস্থ তিনি। ভর্তি দক্ষিণ কলকাতার এক হাসপাতালে।
বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন পরিচালক। ডায়ালিসিও চলছিল। তবে ক্রমে সুস্থতার দিকে এগচ্ছিলেন তিনি। হঠাৎই শারীরিক অবনতি। বুধবার রাতে অস্ত্রোপচারও হয়েছে তাঁর, জানা গিয়েছেন হাসপাতাল সূত্রে। বেড়েছে রক্তচাপও। হাসপাতাল সূত্রে আরও খবর, পামক্যাথে সংক্রমণ হয়েছে পরিচালকের। পাশে রয়েছেন 'মেয়ে' একতা ভট্টাচার্য।
কিছু বছর আগেই স্ত্রীকে হারিয়েছেন প্রভাত রায়। সন্তান নেই পরিচালকের। তাতে কী? এই কয়েকটা বছর ধরে তাঁকে আগলে রেখেছেন একতা ভট্টাচার্য। একতা পেশায় গ্রাফিক্স ডিজাইনার। প্রভাত রায়ের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক না থাকলেও রয়েছে আত্মিক টান।
এই কঠিন সময়ে 'বাবি'কে আগলে রাখছেন একতা। রয়েছেন তাঁর পাশেই। বর্ষীয়ান পরিচালক দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলে।