Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'পরিণীতা'- 'জগদ্ধাত্রী' নয়! বাংলা পেল নতুন টপার, সিংহাসন কার দখলে?

আরপিতে কী যে হয় বলা মুশকিল! আজ যে ফকির কাল সে রাজা! এই যেমন এই সপ্তাহে। সিরিয়াল প্রেমীরা কি ভাবতে পেরেছিল, এই সপ্তাহে বাংলা পেতে চলেছে এক নতুন টপারকে!

'পরিণীতা'- 'জগদ্ধাত্রী' নয়! বাংলা পেল নতুন টপার, সিংহাসন কার দখলে?

টিআরপিতে এগিয়ে কে?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: টিআরপিতে কী যে হয় বলা মুশকিল! আজ যে ফকির কাল সে রাজা! এই যেমন এই সপ্তাহে। সিরিয়াল প্রেমীরা কি ভাবতে পেরেছিল, এই সপ্তাহে বাংলা পেতে চলেছে এক নতুন টপারকে! 'জগদ্ধাত্রী', 'ফুলকি' এমনকি 'পরিণীতা'ও নয়! সবাইকে চমকে দিয়ে এই সপ্তাহে সিংহাসন কার দখলে?

আভাস পাওয়া যাচ্ছিলই, হলও তাই। এই সপ্তাহে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সিংহাসন দখল করল তৃণা সাহা অভিনীত ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। পরশুরাম পেয়েছে ৬.৮ । অন্যদিকে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৬.৫। তৃতীয় স্থানে একসঙ্গে দুই প্রাক্তন টপার। জায়গা দখল করেছে 'ফুলকি' ও 'পরিণীতা'। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। পেয়েছে ৬.২ নম্বর। আর পঞ্চম স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ'।

জিতু-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। ধারাবাহিকটি পেয়েছে ৫.৩। ওই একই স্থানে রয়েছে 'কথা'ও। তাঁর প্রাপ্ত নম্বরও একই। সপ্তম স্থানে 'চিরসখা'। অন্যদিকে তিন বছর ধরে চলা অনুরাগের ছোঁয়া জায়গা করে নিয়েছে অষ্টম স্থানে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে গীতা এলএলবি ও মিত্তির বাড়ি।

টিআরপিতের মোটের উপর নম্বর কমলেও পরশুরাম প্রথম। উচ্ছ্বসিত তৃণা সাহা। শেয়ায়র করেছেন এই নিয়ে পোস্টও। তবে টিআরপিতে কখন যে কী হয় তা বলা মুশকিল। কে বলতে পারে আগামী দিনে ঘুরতেই পারে খেলা!


```