Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ব্লাউজটা খুলে শুধু ব্রা পরে থাকো...', পরিচালক টিনুর কথায় রাজি না হওয়ায় সিনেমা থেকেই বাদ পড়েন মাধুরী

অভিযোগ, এক দৃশ্যে কেবল ব্রা পরে অভিনয় করতে রাজি না হওয়ায় মাধুরীকে সিনেমা থেকেই বাদ দেন পরিচালক।
 

'ব্লাউজটা খুলে শুধু ব্রা পরে থাকো...', পরিচালক টিনুর কথায় রাজি না হওয়ায় সিনেমা থেকেই বাদ পড়েন মাধুরী

মাধুরী দীক্ষিত ও টিনু আনন্দ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় রাজত্ব করছেন। ‘আবোধ’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখার পর ‘দিল’, ‘খলনায়ক’, ‘কোইলা’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘আজা নাচলে’-র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। অনবদ্য অভিনয়ের পাশাপাশি, তাঁর নাচেও মুগ্ধ দর্শক। ৯০-এর দশকে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন।

তবে এই দীর্ঘ যাত্রাপথে মাধুরীর জীবনে শুধু সাফল্যের গল্পই নেই, আছে বিতর্কও। bollywoodshaadis-এর এক প্রতিবেদন অনুযায়ী, এমনই একটি ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে, যখন পরিচালক টিনু আনন্দ তাঁকে ও অমিতাভ বচ্চনকে নিয়ে ‘শনাক্ত’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন। অভিযোগ, এক দৃশ্যে কেবল ব্রা পরে অভিনয় করতে রাজি না হওয়ায় মাধুরীকে সিনেমা থেকেই বাদ দেন পরিচালক।
 

এক সাক্ষাৎকারে টিনু আনন্দ জানান, মাধুরীকে ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্লাউজ খুলে কেবলমাত্র ব্রা পরে অভিনয়ের অনুরোধ করা হয়। পরিচালকের বক্তব্য ছিল, এই দৃশ্যে কোনো কিছু গা ঢাকা দেওয়া হবে না, কারণ দৃশ্যটি সংবেদনশীল এবং গল্পের জন্য অত্যন্ত জরুরি। মাধুরী প্রথমে রাজি হলেও শ্যুটিংয়ের দিন দৃশ্যটি করতে অস্বীকৃতি জানান। প্রায় ৪৫ মিনিট ড্রেসিং রুম থেকে বের হননি তিনি।

পরিচালক আরও জানান, মাধুরীকে নিজের মতো করে ব্রা ডিজাইন করার সুযোগও দেওয়া হয়েছিল, যাতে তিনি স্বচ্ছন্দবোধ করেন। তবে শেষমেশ দৃশ্যটি করতে রাজি না হওয়ায়, টিনু আনন্দ রেগে গিয়ে তাঁকে ছবি থেকে বাদ দেন।

ঘটনাটি জানার পর শুটিং ফ্লোরে এসে অমিতাভ বচ্চন মাধুরীকে বোঝানোর চেষ্টা করেন। পরিচালক দাবি করেন, মাধুরী ছবিতে সই করার আগেই এই দৃশ্য সম্পর্কে জানতেন, তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল তাঁকে হতাশ করে। শেষপর্যন্ত মাধুরী আবারও দৃশ্যটি করতে সম্মত হলেও, ছবিটির খুব কম অংশই শ্যুট হয় এবং প্রযোজকদের সঙ্গে সমস্যার কারণে ‘শনাক্ত’ ছবিটি আর মুক্তি পায়নি।


```