Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শাহরুখকে ছাড়া মানা যায় না...', শীঘ্রই শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং, থাকছেন রণবীর ও বিক্রান্ত

শুটিং শুরু হচ্ছে ‘ডন ৩’-এর। রণবীর সিং ও ভিক্রান্ত ম্যাসি প্রথমবার মুখোমুখি। থাকছে অ্যাকশন, থ্রিল আর নতুন ‘ডন গার্ল’।
 

'শাহরুখকে ছাড়া মানা যায় না...', শীঘ্রই শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং, থাকছেন রণবীর ও বিক্রান্ত

‘ডন ৩’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ‘ডন ৩’-এর শুটিং। শাহরুখ খানের হাত থেকে ‘ডন’-এর ব্যাটন তুলে নিয়েছেন রণবীর সিং। প্রথমে অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও, পরে সোশ্যাল মিডিয়ায় সেই শোরগোল থেমে যায়। যদিও অনেকের মতে, শাহরুখকে ছাড়া ডন ছবি মানা যায় না। অনেকেই আবার রণবীরকে পছন্দ করেছেন। অবশেষে এ বার মিলল শুটিং শুরু হওয়ার নির্দিষ্ট ইঙ্গিত।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘১২০ বাহাদুর’-এর শুটিং প্রায় শেষের পথে। সেই কারণেই ফারহান আখতার এখন ‘ডন ৩’-এর কাজে মন দিচ্ছেন। অন্যদিকে, রণবীরও তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর বড় অংশের শুটিং শেষ করেছেন। ফলে আর দেরি না করে সেপ্টেম্বরেই ছবির প্রথম পর্বের শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এই শিডিউলে রণবীর সিংয়ের সঙ্গে থাকবেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, খলনায়ক হিসেবে দেখা যাবে বিক্রান্ত মাসেকে। তবে এখনই নিশ্চিত নয়, ছবির নারী প্রধান চরিত্র অর্থাৎ ‘ডন গার্ল’ এই শিডিউলের অংশ হবেন কিনা। যদিও সূত্রের দাবি, ওই ভূমিকায় শর্বরী ও কৃতী স্যাননকে নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, এই ছবিতেই দীর্ঘ দিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন রণবীর ও বিক্রান্ত। এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘দিল ধড়কনে দো’-তে, এবং তারও আগে ‘লুটেরা’ ছবিতে। তবে এবারই প্রথমবার তাঁরা মুখোমুখি হবেন চরম সংঘাতে। সূত্র জানাচ্ছে, “ছবিতে থাকবে ঝকঝকে অ্যাকশন দৃশ্য, বাইক চেজ সহ একাধিক স্টাইলিশ অন-স্ক্রিন মুহূর্ত। হাইপ একেবারে নতুন মাত্রা পাবে বিক্রান্তের এই রূপান্তরে।”

অন্যদিকে, এই ছবির শুটিং নির্ভর করছিল করণ জোহরের ‘দোস্তানা ২’-এর শিডিউলের উপরেও। যদি ‘ডন ৩’-এর কাজ এ বছর শুরু না হত, তাহলে বিক্রান্ত সেপ্টেম্বরে ‘দোস্তানা ২’-এর শুটিং শুরু করতেন। কিন্তু এখন তা পিছিয়ে যাবে। নির্মাতা ফারহান আখতার ইতিমধ্যেই জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যেই ‘ডন ৩’-এর কাজ শুরু করবেন তিনি। 


```