সৌম্য মুখোপাধ্যায়ের, যিনি অভিনয় করছেন শাক্যর ভুমিকায়। শোলাঙ্কি অভিনয় করবেন লহোরীর ভূমিকায়, ঈশানের ভূমিকায় অভিনয় করবেন রাহুল মজুমদার এবং সঞ্জনার ভূমিকায় অভিনয় করবেন শ্রীমা ভট্টাচার্য।

শেষ আপডেট: 6 July 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: দ্যুতি, খড়ি, বনি তিন বোনের গল্প নিয়ে আইকনিক সিরিয়াল ছিল 'গাঁটছড়া'। এমনকি তিন বোনেরই বিয়ে হয় একই শ্বশুরবাড়িতে, সেই বাড়ির তিন ছেলের সঙ্গে। দ্যুতি আর খড়ির ছিল সাপে নেউলে সম্পর্ক। যদিও খড়ি দিদি দ্যুতিকে আপন করে নিলেও, দ্যুতি কোনদিনই দিদিকে আপন করে নেয়নি। তিনজনেই ভীষণ জনপ্রিয়তা পান। সিরিয়াল শেষ হলেও দর্শক ভোলেনি ওঁদের। এই তিন বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য আর অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। আবার খড়ি আর দ্যুতি একসঙ্গে ফিরছেন পর্দায়। যা খুশির খবর।

না ছোট পর্দায় নয়। এবার বড়পর্দায় একসঙ্গে কাজ করবেন ছোটপর্দার খড়ি আর দ্যুতি। পরিচালক সৌম্যজিৎ আদকের আগামী ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে দুই বান্ধবীর ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি আর শ্রীমা।
সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি ছবি শেয়ার করে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য লেখেন, 'খড়ি বা দ্যুতি নয় , এইবার অন্য চরিত্র নিয়ে আপনাদের কাছে আসার পালা। বন্ধুত্ব ও প্রেমের গল্প নিয়ে আমাদের সিনেমা ‘take care ভালোবাসা’।

চার বন্ধুর বন্ধুত্ব এবং ভালোবাসা নিয়েই তৈরি হয়েছে এই ছবি, যেখানে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার, শ্রীমা ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায়।
সৌম্য মুখোপাধ্যায়ের, যিনি অভিনয় করছেন শাক্যর ভুমিকায়। শোলাঙ্কি অভিনয় করবেন লহরীর ভূমিকায়, ঈশানের ভূমিকায় অভিনয় করবেন রাহুল মজুমদার এবং সঞ্জনার ভূমিকায় অভিনয় করবেন শ্রীমা ভট্টাচার্য। সৌমজিৎ আদক পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায় এবং ঈশান মিত্র।

এমন প্রেমের গল্পে নতুন প্রজন্ম ভাসবে আশা করাই যায়।