Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বলিউড-টলিউড ছাড়া আমার পছন্দের ছবি কেউ বানাতে পারে না!: ‘অরিজিৎ ফ্যান’ এড শিরান

বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান জানালেন, তিনি মুগ্ধ বলিউড আর টলিউড সিনেমায়। বিশেষ করে ‘আশিকি ২’-এর মতো রোমান্টিক ছবির প্রেমে পড়ে গিয়েছেন তিনি।

বলিউড-টলিউড ছাড়া আমার পছন্দের ছবি কেউ বানাতে পারে না!: ‘অরিজিৎ ফ্যান’ এড শিরান

শেষ আপডেট: 11 June 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান জানালেন, তিনি মুগ্ধ বলিউড আর টলিউড সিনেমায়। বিশেষ করে ‘আশিকি ২’-এর মতো রোমান্টিক ছবির প্রেমে পড়ে গিয়েছেন তিনি। এডের মতে, ‘এখন আর সেই ধাঁচের প্রেমের সিনেমা তেমন দেখা যায় না।’ আর ‘আশিকি ২’ ছবির গান শুনেই প্রথম অরিজিৎ সিংয়ের জাদুতে বুঁদ হয়ে গিয়েছিলেন তিনি।


ইনস্টাগ্রামে নিজের নতুন গান ‘স্যাফায়ার’-এর ভিডিও শেয়ার করে এড লিখেছেন, ‘আমি প্রথম অরিজিতের গান শুনি ‘আশিকি ২’ সিনেমায় ‘তুম হি হো’ গানে। ওর গলা, গান, সিনেমার দৃশ্য – একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরই ওঁর সঙ্গে যোগাযোগ করি আর বলি, যখন ইচ্ছে হবে, একসঙ্গে গান গাইব।’


কোনও এক ভক্ত তো অবাক হয়ে কমেন্ট করলেন, ‘তুমি সত্যিই ‘আশিকি ২’ দেখেছ?” এডের সোজা উত্তর, ‘কেন নয়? আমি অনেক বলিউড-টলিউড সিনেমা দেখি। এ রকম সিনেমা আর কেউ বানাতে পারে না। আমি খুব পছন্দ করি।’


শুধু বলিউড প্রেমেই থেমে থাকেননি এড। শাহরুখ খান, ফারাহ খান, আরমান মালিকদের সঙ্গে পার্টি, আড্ডা আর পারফর্মেন্স – সবই তাঁর ডায়েরিতে! অরিজিতের সঙ্গে বন্ধুত্বও দিন দিন মজবুত হয়েছে। লন্ডনে অরিজিতের কনসার্টে অতিথি হয়ে গানও গেয়েছেন এড। সেখানেই ‘স্যাফায়ার’-এর প্রাথমিক সুর শোনান অরিজিতকে। অরিজিৎ তখনই নানা সুর আর বাদ্যযন্ত্রের আইডিয়া দিয়ে দেন। এরপর ইমেলে চলতে থাকে কথাবার্তা।


ভারত সফরের সময় এড বলেন, ‘চলো, এবার সামনাসামনি বসে গান শেষ করি।’ অরিজিৎ তৎক্ষণাৎ বলেন, ‘আমার গ্রামের বাড়িতে চলে এসো, আমার সংস্কৃতি আর পরিবেশ দেখাব!’


বাবাকে নিয়ে এড রওনা দেন কলকাতায়। কলকাতা থেকে পাঁচ ঘণ্টার ড্রাইভ করে অরিজিতের বাড়ি। নদীর বুকে বার্জে ভ্রমণ, স্কুটি চড়ে গ্রামের রাস্তায় ঘোরা, আর স্টুডিওতে গান রেকর্ড – সবই যেন এক অপরূপ অভিজ্ঞতা। এডের কথায়, ‘অরিজিৎ আমাকে পাঞ্জাবি উচ্চারণ শিখিয়েছেন, সিতার চিনিয়েছেন। সেদিনের সূর্যাস্ত, চাঁদ দেখা – আমার আর বাবার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে।’


শিগগিরিই মুক্তি পাবে এড আর অরিজিতের ‘স্যাফায়ার’-এর পাঞ্জাবি ভার্সন। আপাতত এড মজার ভিডিও শেয়ার করছেন ইনস্টাগ্রামে। এডের কথায়, ‘অরিজিতের মতো প্রতিভাবান মানুষ কমই আছে। ওর সঙ্গে গান তৈরি করতে পেরে আমি কৃতজ্ঞ।’


```