Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরশুরামের পতন, যুগ্মভাবে শীর্ষে ‘পরিণীতা’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’

টেলিভিশনের দুনিয়ায় প্রতি সপ্তাহেই যেন ছোটখাটো ভূমিকম্প। কে এগোল, কে পিছোল—এই হিসেব কষতেই দর্শকের কৌতূহল চরমে ওঠে।

পরশুরামের পতন, যুগ্মভাবে শীর্ষে ‘পরিণীতা’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 February 2026 13:58

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের দুনিয়ায় প্রতি সপ্তাহেই যেন ছোটখাটো ভূমিকম্প। কে এগোল, কে পিছোল—এই হিসেব কষতেই দর্শকের কৌতূহল চরমে ওঠে। এ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই তেমনই চমক। বিশেষ করে ‘পরশুরাম আজকের নায়ক’-এর অনুরাগীদের জন্য খবরটা খানিকটা হতাশার। দীর্ঘদিন বেঙ্গল টপারের মুকুট মাথায় রেখে চলা এই ধারাবাহিক এবার সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছে। ৬.৪ রেটিং নিয়ে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। প্রশ্নটা তাই স্বাভাবিক—তাহলে প্রথমে কে? (Bengali TRP 2025, parshuram, Professor Vidya Banerjee)

উত্তরটা আরও আকর্ষণীয়। এ সপ্তাহে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে দুই জনপ্রিয় ধারাবাহিক—‘পরিণীতা’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দু’টিরই প্রাপ্ত নম্বর ৬.৬। টিআরপি তালিকার শীর্ষে এমন সমান দাপট খুব কমই দেখা যায়। স্বস্তিকা দত্ত অভিনীত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ যেমন ধারাবাহিকভাবে দর্শকের মন জিতছে, তেমনই ‘পরিণীতা’-ও ধরে রেখেছে তার আবেগঘন আবেদন।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’, রেটিং ৬.০। চতুর্থ স্থানে ‘ও মোর দরদিয়া’, পেয়েছে ৫.৯। আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, রেটিং ৫.৬। পল্লবী শর্মার কামব্যাক মেগা নিয়ে শুরু থেকেই প্রত্যাশা ছিল তুঙ্গে। তাঁর আগের কাজের ট্র্যাক রেকর্ড বরাবরই শক্তপোক্ত। তবু এবার ‘রাঙামতি তীরন্দাজ’-এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন খানিকটা হোঁচট খেতে হচ্ছে। স্লট হারানোর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি এই ধারাবাহিক।

ষষ্ঠ স্থানে ‘জোয়ার ভাঁটা’—রেটিং ৫.৪। সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘আমাদের দাদামণি’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’, দু’টিরই রেটিং ৫.৩। অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘চিরসখা’, দু’টিরই প্রাপ্ত নম্বর ৫.২। নবম স্থানে ‘বেশ করেছি প্রেম করেছি’—৪.৮। আর দশম স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’, রেটিং ৪.৬।

‘চিরদিনই তুমি যে আমার’-এর জন্য এ সপ্তাহটাও সুখের নয়। ফের স্লট হারাল এই ধারাবাহিক। ‘জোয়ার ভাঁটা’ ৫.৪ রেটিং নিয়ে এগিয়ে গেছে। আরাত্রিকা-শ্রুতির এই মেগার রেটিং ৫.৪ হলেও খুব শিগগিরই সময় বদলানো হচ্ছে। রাত ৯টার জায়গা ছেড়ে সাড়ে আটটার স্লটে যাচ্ছে তারা। ফলে সামনে আরও কঠিন লড়াই—কারণ বিপরীতে থাকবে টিআরপি-র বর্তমান শীর্ষ ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।

‘চিরদিনই তুমি যে আমার’ পেয়েছে ৫.২, আর মাত্র ০.১ নম্বরের ব্যবধানে স্লট খুইয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’-র কাছে, যার রেটিং ৫.৩। একই নম্বর পেয়েছে ‘চিরসখা’ও—৫.২। ছোট্ট ব্যবধান, কিন্তু ফলাফল নির্ধারণে যথেষ্ট।

এদিকে দশম স্থানে থাকা ‘কনে দেখা আলো’ শুরু থেকেই দর্শকের ভালবাসা কুড়িয়ে চলেছে। জি বাংলায় ৪৫ মিনিটের সম্প্রচার সত্ত্বেও ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রেখেছে। এ সপ্তাহেও তাদের ঝুলিতে এসেছে ৪.৬।
টিআরপি-র এই সাপ্তাহিক তালিকা আবারও প্রমাণ করল—টেলিভিশনের দুনিয়ায় কোনও সিংহাসন চিরস্থায়ী নয়। এক সপ্তাহের জয় পরের সপ্তাহে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়।


```