Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ছবি প্রচারের ব্যস্ততা সরিয়ে অনন্যার পডকাস্টে কুকুরছানাদের পাশে জয়া

কলকাতার ব্যস্ত রাস্তায়, ট্রাফিকের হর্ন আর মানুষের ভিড়ের মাঝেই চুপচাপ ঘুরে বেড়ায় কিছু চারপেয়ে প্রাণ। কেউ তাদের ভালোবাসে, কেউ ভয় পায়, কেউ বা বিরক্ত হয়। 

ছবি প্রচারের ব্যস্ততা সরিয়ে অনন্যার পডকাস্টে কুকুরছানাদের পাশে জয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 February 2026 16:57

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ব্যস্ত রাস্তায়, ট্রাফিকের হর্ন আর মানুষের ভিড়ের মাঝেই চুপচাপ ঘুরে বেড়ায় কিছু চারপেয়ে প্রাণ। কেউ তাদের ভালোবাসে, কেউ ভয় পায়, কেউ বা বিরক্ত হয়। এই টানাপড়েনের শহরেই এক অন্যরকম উদ্যোগের সূচনা করলেন দক্ষিণ কলকাতার কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্যোগের পাশে এসে দাঁড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। (Anannya Banerjee, jaya ahsan, kolkatar kukurchhana)


অনন্যার পরিচয় শুধু রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয়। অভিনয় তাঁর প্রথম ভালোবাসা। অল্প সময়েই তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় ও ছোটপর্দায় নিয়মিত দেখা যায় তাঁকে। তাঁর লুক, তাঁর ফ্যাশন—প্রায়ই বিনোদন দুনিয়ার আলোচনায় উঠে আসে। কখনও পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এ, কখনও অন্য ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে, আবার সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘লক্ষ্মী এলো ঘরে’ ছবিতে ডাক্তারের ভূমিকায়ও নজর কেড়েছেন তিনি। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর বাইরেও এবার তিনি বেছে নিয়েছেন এক মানবিক পথ—নিজের পডকাস্ট শুরু করছেন।



পডকাস্ট এখন নতুন কিছু নয়। বহু তারকাই এই মাধ্যমে কথা বলছেন—কখনও ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে, কখনও সমাজের ব্যতিক্রমী চরিত্রদের নিয়ে। কিন্তু অনন্যার ভাবনা অন্যরকম। কলকাতার অলিগলিতে থাকা রাস্তার কুকুরদের ঘিরে যে বিতর্ক, সহানুভূতি, আতঙ্ক আর ভুল ধারণা—সেই জটিল বাস্তবকেই সামনে আনতে চলেছে তাঁর নতুন ডিজিটাল সিরিজ ‘কলকাতার কুকুরখানা’। ইউটিউবে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সম্প্রচার। সঞ্চালনায় কুকুরপ্রেমী, অভিনেত্রী এবং কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় নিজেই।


প্রতিটি পর্বে শোনা যাবে পোষ্যপ্রেমীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, রাস্তার কুকুরদের বেঁচে থাকার লড়াই, তাদের প্রশিক্ষণ ও গ্রুমিং সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ। শুধু বিনোদন নয়, সচেতনতাও এই সিরিজের গুরুত্বপূর্ণ অংশ। নির্মাতাদের দাবি, নির্বীজন, টিকাকরণ এবং পরিকল্পিত পুনর্বাসনের মতো বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে থাকা ভুল ধারণা ভাঙে।

 


পরিসংখ্যান কিন্তু চিন্তার। কলকাতায় বর্তমানে আনুমানিক ৮৪ হাজার পথকুকুর রয়েছে। ২০১৮ সালে যেখানে সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার, কয়েক বছরের ব্যবধানে তা অনেকটাই বেড়েছে। যদিও ২০২২ সাল থেকে অ্যানিমাল বার্থ কন্ট্রোল কর্মসূচি চালু হয়েছে, এখনও মাত্র ১০ শতাংশ কুকুর সেই ব্যবস্থার আওতায় এসেছে। ধাপার ডগ পাউন্ডে প্রতি মাসে শতাধিক নির্বীজন হলেও সেখানে একসঙ্গে সর্বোচ্চ ২৫০টি কুকুর রাখার পরিকাঠামো রয়েছে। সুপ্রিম কোর্টও ইতিমধ্যেই রাজ্যগুলির তথ্যে অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক অংশগ্রহণ যে অত্যন্ত জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না।


এই প্রেক্ষাপটেই ‘কলকাতার কুকুরখানা’ এগোচ্ছে তার ছোট ছোট পা ফেলতে ফেলতে। আর সেই পথচলায় পাশে দাঁড়ালেন জয়া আহসান। নিজের নতুন ছবি ‘ওসিডি’-র মুক্তির ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি হাজির হয়েছেন পডকাস্টের শুটিংয়ে। শুধু উপস্থিতিই নন, সময় কাটিয়েছেন কুকুরদের সঙ্গে, ভাগ করে নিয়েছেন নিজের অভিজ্ঞতা আর উপলব্ধি। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে তিনি রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে এক মানবিক পদক্ষেপ বলেই মনে করেন। ভবিষ্যতেও এই উদ্যোগে পাশে থাকার আগ্রহও প্রকাশ করেছেন জয়া। 


জয়ার কথায়, প্রাণীরা কখনও কাউকে আঘাত করে না, যদি না তাদের উসকানো হয়। তারা কথা বলতে পারে না বলেই মানুষের দায়িত্ব আরও বেশি—তাদের প্রয়োজন বুঝে নেওয়া। কমিউনিটি অ্যানিম্যাল, বিশেষ করে কুকুরেরা নাকি সবচেয়ে বন্ধুত্বপূর্ণ। তারা ক্ষুধার্ত হলে মানুষের কাছে আসে, নিজের মতো করে জানানোর চেষ্টা করে। কিন্তু অকারণে আঘাত করে না। তাই ধৈর্য আর সহানুভূতিই একমাত্র পথ।  ১৩ই ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৫টায় প্রকাশ পাবে এই বিশেষ পর্বটি।


```