Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর খুব লজ্জা পেয়েছিলাম, এবার কী করে মুখ দেখাব: প্রসেনজিৎ

অভিনেতা স্পষ্টই জানালেন, এই মুহূর্তে দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করতে কোনও সমস্যাই নেই তাঁর। তিনি বলেন, "আমাদের কাজের কথাও হয়েছিল। শিবু-নন্দিতা (শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়) আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে (ঋতুপর্ণা সেনগুপ্ত) নিয়ে 'প্রাক্তন ২' করতে চেয়েছিল।" 

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর খুব লজ্জা পেয়েছিলাম, এবার কী করে মুখ দেখাব: প্রসেনজিৎ

শেষ আপডেট: 19 November 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: সময় বয়ে গিয়েছে অনেকটা। সম্পর্কের সমীকরণও পাল্টে গিয়েছে সময়ের নিয়ম মেনেই। তবু, 'গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি?' একদা সুপারহিট জুটির কি আর কোনওদিনই ফেরা হবে না একসঙ্গে, অন্তত বাংলা ছবির স্বার্থে? সম্প্রতি এক সর্বভারতীয় দৈনিকের তরফে এই প্রশ্নই করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। একমুহূর্ত না ভেবে কী উত্তর এল তাঁর তরফে?

অভিনেতা স্পষ্টই জানালেন, এই মুহূর্তে দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করতে কোনও সমস্যাই নেই তাঁর। তিনি বলেন, "আমাদের কাজের কথাও হয়েছিল। শিবু-নন্দিতা (শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়) আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে (ঋতুপর্ণা সেনগুপ্ত) নিয়ে 'প্রাক্তন ২' করতে চেয়েছিল। আশা করছি, খুব শীঘ্রই ভাল কিছু খবর শোনাতে পারব। এমনিও দেবশ্রীর পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খুবই নিবিড়।"

২০২১ নাগাদ শোনা যায় 'প্রাক্তন ২'-এর হাত ধরে ফিরছেন দেবশ্রী-প্রসেনজিৎ জুটি। যদিও সেই ছবি দিনের আলো দেখেনি। খবর রটেও তা পরিণত হয়েছিল গুঞ্জনে। তবে তা যে নেহাত গুঞ্জন ছিল না, 'বুম্বাদাও' সেই খবরে বহুদিন পরে শিলমোহর দিলেন। 
 

কবে আবার একসঙ্গে দেখা যাবে দেবশ্রী-প্রসেনজিৎ-কে? প্রশ্ন শুনেই যা বললেন  অভিনেত্রী - Bengali News | When deboshree roy and prosenjit chatterjee  again going to work together | TV9 Bangla News

এর আগে সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজেই জানিয়েছিলেন, দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, "বিচ্ছেদের পর নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলাম। দু'জনেই দু'জনকে দোষারোপ করছিলাম। কোনও কাজ করছিলাম না। বাংলার সেই সময়ের লিডিং পেপারে এক থেকে দশ সেরা অভিনেতার যে তালিকা তৈরি হয়েছিল তাতে আমার নাম কোথাও ছিল না।"

এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরেও দেবশ্রীর সঙ্গে একসঙ্গে কাজ করতে অসুবিধে হবে না প্রসেনজিতের? তাঁর সোজাসাপটা উত্তর, "একেবারেই নয়। তখন দু'জনেরেই কম বয়স ছিল। আমার একুশ বাইশ। খুব লজ্জিত হয়েছিলাম। মনে হয়েছিল, এবার কী হবে। লোকে আমাকে দেখে কী বলবে?" কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ষততেও প্রলেপ লাগে। অভিমানেরও পাল্লা কমে। আজ এত বছর পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে কাজ করতে  কোনও অসুবিধেই নেই প্রসেনজিতের, জানিয়েছেন বাংলার 'বুম্বাদা'।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতটা সহজ ভাবে বলেছেন, অন্যদিকে দেবশ্রী রায়কে এ নিয়ে কোনওদিন মুখ খুলতে দেখা যায়নি। তাই তিনি চাইলেও আগামী দিনে এই জুটি আদপে ফিরবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে অসম্ভব কিছুই নয়। একদা দর্শকপ্রিয় এই জুটি বারেবারে ফিরুক এমনটা কিন্তু আজও চান তাঁদের ভক্তকুল। 


```