Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Koel Mallick: মিতিন ফিরছে! খুনের সূত্র ধরে রহস্যের ঘূর্ণিতে আবার কোয়েল

‘মিতিন’-এর ছবি শুধু রহস্য বা তদন্ত নয়—মানুষের জটিল মনস্তত্ত্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের অন্তর্ঘাতের গভীরে প্রবেশ করার গল্প।

Koel Mallick: মিতিন ফিরছে! খুনের সূত্র ধরে রহস্যের ঘূর্ণিতে আবার কোয়েল

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 19 November 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: এক স্বামী আচমকা নিখোঁজ। আতঙ্কে বিধ্বস্ত স্ত্রী সাহায্যের জন্য পৌঁছন গোয়েন্দা মিতিন মাসির (Mitin Masi) দরজায়। তদন্ত শুরু হতেই সামনে আসে এক খুনের ঘটনা, আর মুহূর্তেই পালটে যায় কেসের গতিপথ। সন্দেহ, ভয়, অজানা সম্পর্ক, গোপন অতীত—সব মিলিয়ে তৈরি হয় এক শিহরণ জাগানো রহস্যচক্র, যা ভাঙার দায় বর্তায় শুধুমাত্র একজনের উপর—মিতিন।

অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় অধ্যায় “Mitin – Ekti Khunir Sandhaney”—যেখানে কেন্দ্রে স্বভাবতই কোয়েল মল্লিক (Koel Mallick)। তাঁর অন্যতম ব্যতিক্রম চরিত্রে। আধুনিক, যুক্তিবাদী, ঠান্ডা মাথায় তদন্তে নেমে সত্য উদ্ধার করা নারী গোয়েন্দার রূপে কোয়েলের উপস্থিতি আগের দুটো ছবিতেই দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছিল—এবারেও আশা করা যায়, সেই ধারাই আরও ঝকঝকে ভাবে বজায় থাকবে।

এই ছবির ভিত্তি সুচিত্রা ভট্টাচার্যের ‘মেঘের পরে মেঘ’—যা গল্পের আবহকে বাস্তব, মানবিক ও তীক্ষ্ণ করে তোলে। মিতিন যত কেসের ভিতরে ঢোকে, ততই বেরিয়ে আসে অন্ধকার গোপনীয়তা ও চমকে দেওয়ার মতো সব সত্যি। প্রত্যেক চরিত্র যেন নিজের ভিতরে লুকিয়ে রেখেছে গোপনীয়তা, যেখান থেকে শুরু হয় নতুন নতুন সন্দেহের জন্ম।

কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, দুলাল লাহিড়ী, সঞ্জয় চৌধুরী। পরিচালনার দায়িত্বে অরিন্দম শীল, চিত্রগ্রহণে অনুপ সিংহ, সম্পাদনায় সংলাপ ভৌমিক, গল্পের স্ক্রিপ্ট ও সংলাপে পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল কাজ করেছেন। সঙ্গীত পরিচালনা জিত্ গঙ্গোপাধ্যায়, ব্যাকগ্রাউন্ড স্কোরে রথিজিৎ ভট্টাচার্য।

‘মিতিন’-এর ছবি শুধু রহস্য বা তদন্ত নয়—মানুষের জটিল মনস্তত্ত্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের অন্তর্ঘাতের গভীরে প্রবেশ করার গল্প।

সত্যের মুখোমুখি দাঁড়াতে যত দেরি হয়, ততই তীব্র হয়ে ওঠে বিপদ। আর সেই বিপদের দিকে চোখ রেখে এগিয়ে চলে মিতিন, সাহস, যুক্তি ও বুদ্ধির সমন্বয়ে।

বাংলা রহস্য সিনেমার ভাণ্ডারে যখন শক্ত ভিত্তির থ্রিলার খুব কম দেখা যায়, তখন মিতিনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দর্শকের জন্য বড় প্রত্যাশার মুহূর্ত। প্রতিটি দৃশ্যে চমক, প্রতিটি মোড়ে নতুন টুইস্ট—এজ-অফ-দ্য-সিট অভিজ্ঞতার অপেক্ষা এবার খুবই অল্প।  অরিন্দম শীল পরিচালিত 'একটি খুনির সন্ধানে মিতিন' মুক্তি পাবে বড়দিনে।


```